রেকর্ড ৬৪৯ মিনিট পর বিশ্বকাপে গোল হজম স্পেনের

১১ জুলাই ২০২৬, ০২:০৪ AM
স্পেন দল

স্পেন দল © সংগৃহীত

চলমান বিশ্বকাপে অবশেষে ভাঙল স্পেনের দুর্ভেদ্য রক্ষণ। টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার রেকর্ডের পর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে প্রথমবারের মতো জাল কাঁপতে দেখল লা রোজারা।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় স্পেন। কোচের আস্থার প্রতিদান দিয়ে ৩২তম মিনিটে ফাবিয়ান রুইজ গোল করে দলকে লিড এনে দেন। দানি ওলমোর শট থিবো কোর্তোয়া প্রতিহত করলেও ফিরতি বলে জোরালো শটে জাল খুঁজে নেন রুইজ।

গোলের পর আরও কয়েকটি সুযোগ তৈরি করে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় স্পেন। তবে বেলজিয়াম রক্ষণে দৃঢ়তা দেখিয়ে চাপ সামলে নেয়।

শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ দিকে চার্লস ডি কেতেলারের হেডে সমতায় ফেরে বেলজিয়াম। তার এই গোলেই বিশ্বকাপে স্পেনের টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার অবিশ্বাস্য ধারার অবসান ঘটে।

মানুষ কেন প্রশ্ন তুলছে— ‘হাদি কে?’
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
  • ১৭ অক্টোবর ২০২৬
নিখোঁজের ৫৩ ঘণ্টা পর শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশের সব কারিগরি কলেজে ‘চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬