বিশ্বকাপে বিরল রেকর্ড স্পেনের

১১ জুলাই ২০২৬, ০১:৩২ AM
বিশ্বকাপে বিরল রেকর্ড স্পেনের

বিশ্বকাপে বিরল রেকর্ড স্পেনের © সংগৃহীত

স্পেনের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। বেলজিয়ামের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে জায়গা পেয়েই বিরল এক রেকর্ডের অংশ হয়ে গেলেন এই দুই তরুণ।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা এর পরবর্তী নকআউট পর্বে একসঙ্গে দুই কিশোর (১৯ বছর বা তার কম বয়সী) ফুটবলারকে শুরুর একাদশে খেলানোর ঘটনা গত ৬৮ বছরের মধ্যে এবারই প্রথম।

এর আগে, সর্বশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একই কীর্তি গড়েছিল ব্রাজিল। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় পেলে এবং জোসে আলতাফিনি।

প্রায় সাত দশক পর সেই বিরল নজিরের পুনরাবৃত্তি করল স্পেন। লামিনে ইয়ামাল ও পাউ কুবারসিকে একাদশে রেখে নতুন ইতিহাসের জন্ম দিল লা রোজা। একই সঙ্গে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নকআউট পর্বে তরুণদের ওপর স্পেনের আস্থারও বড় প্রমাণ হয়ে থাকল এই সিদ্ধান্ত।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬