যে একাদশ নিয়ে মাঠে নামছে স্পেন-বেলজিয়াম

১১ জুলাই ২০২৬, ১২:৩০ AM
বেলজিয়াম দল

বেলজিয়াম দল © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামার আগে আগের ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া দুই দলই।

রাউন্ড অব ১৬-তে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে স্পেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর করা গোলে জয় তুলে নেয় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বেলজিয়াম। সেই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন চার্লস ডি কেতেলারে।

কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের একাদশে একটি পরিবর্তন এনেছেন লুইস দে লা ফুয়েন্তে। পেদ্রিকে বেঞ্চে রেখে তার জায়গায় ফাবিয়ান রুইজকে সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বেলজিয়াম শিবিরে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে দলে নেই আমাদু ওনানা। দোদি লুকেবাকিওকে বেঞ্চে রেখে শুরুর একাদশে ফিরেছেন কেভিন ডি ব্রুইনে ও জেরেমি ডোকু। কোচ রুডি গার্সিয়া শেষ চারের লড়াইয়ে অভিজ্ঞতা ও গতির সমন্বয়ে দল সাজিয়েছেন।

স্পেনের একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি (অধিনায়ক), ফাবিয়ান রুইজ; লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।

বেলজিয়ামের একাদশ: থিবো কোর্তোয়া; টিমোথি কাস্তান, নাথান এনগয়, ব্র্যান্ডন মেখেলে, ম্যাক্সিম ডে কাইপার; ইউরি টিলেমান্স (অধিনায়ক), নিকোলাস রাসকিন; লিয়ান্দ্রো ত্রোসার, কেভিন ডি ব্রুইনে, জেরেমি ডোকু; চার্লস ডি কেতেলারে।

শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, ভোগান্তি…
  • ১১ জুলাই ২০২৬
বড় পরিবর্তন নিয়ে বেলজিয়াম বধে নামছে স্পেন
  • ১১ জুলাই ২০২৬
আরও ৫ জেলায় বন্যার শঙ্কা 
  • ১১ জুলাই ২০২৬
যে একাদশ নিয়ে মাঠে নামছে স্পেন-বেলজিয়াম
  • ১১ জুলাই ২০২৬
চাদাঁবাজির সুরাহা না হওয়ায় ফেসবুক পোস্টে দল ছাড়লেন ছাত্রদল …
  • ১০ জুলাই ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence