ফ্রান্সের প্রতিপক্ষ কে—স্পেন নাকি বেলজিয়াম?

১০ জুলাই ২০২৬, ০৮:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM
স্পেন-বেলজিয়াম ম্যাচ

স্পেন-বেলজিয়াম ম্যাচ © সংগৃহীত

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। এখন লে ব্লুজদের অপেক্ষা শেষ চারের প্রতিপক্ষ জানার। সেই প্রতিপক্ষ নির্ধারণ হবে আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে, যেখানে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম।

বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মাঠে নামবে দুই ইউরোপীয় পরাশক্তি। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ের টিকিট নিশ্চিত হবে।

স্পেন শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নেয়। ফলে দুই দলের মধ্যকার লড়াইটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ম্যাচটি ঐতিহাসিক কারণেও বিশেষ গুরুত্ব বহন করছে। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল স্পেন ও বেলজিয়াম। সেই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম। প্রায় চার দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে আবারও একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬