বিশ্বকাপে কানাডা-কেপ ভার্দেরও পিছনে ব্রাজিল

১০ জুলাই ২০২৬, ০৩:০৫ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

হেক্সার স্বপ্ন নিয়ে ২০২৬ বিশ্বকাপে নামা ব্রাজিল শেষ পর্যন্ত শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। মাঠের ব্যর্থতার পর এবার র‌্যাঙ্কিংয়েও বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউইয়র্ক টাইমসের ক্রীড়া বিভাগ দ্য অ্যাথলেটিকের প্রকাশিত নতুন মূল্যায়নে ব্রাজিলকে রাখা হয়েছে ১৬তম স্থানে। অবাক করার বিষয়, এই তালিকায় কানাডা ও কেপ ভার্দের মতো দলও ব্রাজিলের ওপরে রয়েছে।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দল চূড়ান্ত হওয়ার পর টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। প্রতিবেদনে বলা হয়েছে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেনি।

শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ শিরোপার অপেক্ষাও আরও দীর্ঘ হয়েছে। আগামী বিশ্বকাপের সময় ব্রাজিলের শিরোপাখরা ২৮ বছরে গিয়ে দাঁড়াবে।

নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিলের জন্য এই প্রতিপক্ষ এখনো অস্বস্তির কারণ। দুই দলের পাঁচবারের সাক্ষাতে একবারও জয় পায়নি সেলেসাওরা।

প্রতিবেদনে নেইমারের পারফরম্যান্সও উঠে এসেছে। দ্য অ্যাথলেটিক জানায়, ম্যাচের শেষ দিকে মাঠে নামেন নেইমার এবং যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন। তবে ম্যাচ শেষে গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডের সঙ্গে তার তর্ক, মার্টিন ওডেগার্ডের সঙ্গে উত্তেজনাকর মুহূর্ত এবং শেষ বাঁশির পর তার কান্নার দৃশ্যই বেশি আলোচনায় আসে।

দ্য অ্যাথলেটিকের র‌্যাঙ্কিংয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া বেশ কয়েকটি দলও ব্রাজিলের ওপরে রয়েছে। তালিকায় প্যারাগুয়ে নবম, মেক্সিকো দশম, কলম্বিয়া একাদশ, যুক্তরাষ্ট্র দ্বাদশ, মিশর ত্রয়োদশ, কানাডা চতুর্দশ এবং কেপ ভার্দে পঞ্চদশ স্থানে রয়েছে।

বিশেষ করে কেপ ভার্দের পারফরম্যান্সের প্রশংসা করেছে দ্য অ্যাথলেটিক। দলটি স্পেনের সঙ্গে ড্র করেছে, গ্রুপ পর্ব থেকেই উরুগুয়েকে বিদায় করেছে এবং শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ লড়াই করেছে বলে উল্লেখ করা হয়েছে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি স্থান দখল করেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো। তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। এরপর যথাক্রমে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, মরক্কো, নরওয়ে, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।

দ্য অ্যাথলেটিকের মতে, কিলিয়ান এমবাপে ও মাইকেল ওলিসের নেতৃত্বে শক্তিশালী আক্রমণভাগের কারণে ফ্রান্স বর্তমানে বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার।

এদিকে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শেষ করেছে ১১তম স্থানে, যা বিশ্বকাপ ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন ফলাফল। এর আগে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও একই অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা।

১৯৬৬ বিশ্বকাপে তৎকালীন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সে আসরে হাঙ্গেরি ও পর্তুগালের কাছে হারলেও শুধু বুলগেরিয়ার বিপক্ষে জয় পেয়েছিল তারা।

বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে খারাপ ফল এসেছিল ১৯৩৪ সালে। ইতালিতে অনুষ্ঠিত ওই আসরে গ্রুপ পর্ব ছিল না। সরাসরি নকআউট পর্বে খেলতে নেমে প্রথম ম্যাচেই স্পেনের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। ওই আসরে ১৪তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল সেলেসাওরা।

ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬