সুখবর পেলেন নেইমার

১০ জুলাই ২০২৬, ১১:৩৭ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

অবসরের জল্পনা-কল্পনার মধ্যেই নেইমারকে নিয়ে এলো স্বস্তির খবর। ব্রাজিলিয়ান তারকা আগামী ১৭ জুলাই সান্তোসে ফিরছেন। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ক্লাবের অনুশীলনে যোগ দিয়ে নতুন করে ফুটবলে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই নেইমার ক্লাবের অনুশীলন কেন্দ্র কিং পেলে সিটিতে যোগ দেবেন। এরপর চুক্তির বাকি সময়ের প্রস্তুতি শুরু করবেন এই তারকা ফরোয়ার্ড। বর্তমানে সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এমনকি সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে দাবি করেছিল ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যম।

ব্রাজিলের জার্সিতে আর না খেলার ইঙ্গিত দেওয়ার পর মানসিকভাবে বেশ চাপে ছিলেন নেইমার। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার পরও প্রত্যাশিত সম্মান না পাওয়ার অনুভূতি এবং ফুটবলকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন চাপ তাকে প্রভাবিত করেছে বলে জানা যায়। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেই হতাশা আরও বেড়ে যায়।

নরওয়ের বিপক্ষে হারের পর মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি নেইমার। ম্যাচ শেষে তার কথাতেও ইঙ্গিত পাওয়া যায়, ব্রাজিলের জার্সিতে এটাই হয়তো ছিল তার শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপের পর বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নেইমার। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তিনি। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ব্রাজিলের এই তারকা।

নেইমারের সামনে আপাতত কয়েকটি পথ খোলা রয়েছে। সান্তোসে ফিরে চুক্তির মেয়াদ শেষ করা, তুলনামূলক কম চাপের কোনো ক্লাবে খেলা কিংবা সব ধরনের পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানো—সব সম্ভাবনাই আলোচনায় রয়েছে। তবে শেষ সিদ্ধান্ত নেবেন নেইমার নিজেই।

নেইমারের বাবা নেইমার দা সিলভা সান্তোস অবশ্য ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘বাবা হিসেবে তোমার কাছে আমার একটি অনুরোধ—ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে নিয়ে আনন্দ খুঁজে নাও, মাঠে তোমার হাসিটা ফিরিয়ে আনো। আজ তুমি সুস্থ আছো। ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দিয়েছেন, যা তুমি সবসময় সবচেয়ে বেশি ভালোবেসেছ, সেটি করার জন্য। ফুটবল উপভোগ করো।’

নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গেদেসও তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘প্রতিটি অসম্ভব ড্রিবল, প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু এবং কখনো বিশ্বাস না হারানোর জন্য ধন্যবাদ। সময় হয়তো একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পারে, কিন্তু কোনো কিংবদন্তিকে কখনো মুছে ফেলতে পারে না। হয়তো এটাই শেষ ম্যাচ, হয়তো নয়। যদি শেষ হয়, তাহলে সেটিকে প্রাপ্য সম্মানেই উদযাপন করা উচিত। আর যদি সামনে আরও অধ্যায় লেখা বাকি থাকে, তাহলে ফুটবলই সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবে।’

এদিকে নেইমারের ফেরার অপেক্ষায় রয়েছে সান্তোস। ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে ফিরবেন প্যারাগুয়ের হয়ে বিশ্বকাপে খেলা গুস্তাভো কাবায়েরোও। তিনি ১৭ জুলাই সান্তোসে যোগ দেবেন।

নেইমারের অনুপস্থিতিতে সান্তোসের কোচ কুকা দলের অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী ১৬ জুলাই বোতাফোগোর বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের ১৯তম রাউন্ডের ম্যাচ খেলবে সান্তোস। এরপর কোপা সুদামেরিকানার প্লে-অফে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে মাঠে নামবে তারা।

তবে ওই ম্যাচে নেইমারের খেলা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্লাবে ফেরার পর তার ফিটনেস ও প্রস্তুতি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোমরসমান পানি মাড়িয়ে বানভাসি মানুষের দুয়ারে জামায়াত আমির
  • ১০ জুলাই ২০২৬
বিশ্বকাপে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের তারকা ফুটবলার
  • ১০ জুলাই ২০২৬
জুমার খুতবার সময় কেন চুপ থাকা জরুরি? ইসলামের নির্দেশনা কী ব…
  • ১০ জুলাই ২০২৬
চার দাবিতে কাল রংপুর বিভাগীয় সমাবেশ ১১ দলীয় ঐক্যের
  • ১০ জুলাই ২০২৬
সুখবর পেলেন নেইমার
  • ১০ জুলাই ২০২৬
বে‌ড়ে‌ছে সোনা ও রুপার দাম, ভরিতে কত?
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence