সুইজারল্যান্ডের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা, দেখুন সম্ভাব্য একাদশ

১০ জুলাই ২০২৬, ০৯:২৭ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পরও একাদশে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুটি পজিশনে পরিবর্তন দেখা যেতে পারে। ডানপাশের রক্ষণভাগ ও আক্রমণভাগে নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ০-২ গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সেই ম্যাচের পর দলের খেলোয়াড়দের মধ্যে থাকা হতাশা ও চাপ এখন অনেকটাই কেটে গেছে। বুধবারের উন্মুক্ত অনুশীলনে ফুটবলারদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। হাসি-আনন্দের পরিবেশেই অনুশীলন করেছেন দলের সদস্যরা।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কালোনি তার পরিকল্পনা সাজাচ্ছেন। মিশরের বিপক্ষে যে দল খেলেছিল, সেই মূল কাঠামো ধরে রাখার পক্ষেই রয়েছেন তিনি। তবে প্রতিটি ম্যাচের মতো এবারও এক-দুটি পরিবর্তনের বিষয় মাথায় রেখেছেন আর্জেন্টিনার কোচ।

বৃহস্পতিবারের অনুশীলন ছিল বন্ধ দরজার আড়ালে। ফলে স্কালোনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো একাদশ নিয়ে পরীক্ষা করেননি। তবে দলের ভেতরের খবর অনুযায়ী, মিশরের বিপক্ষে খেলা একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই সুইজারল্যান্ডের বিপক্ষেও সুযোগ পেতে পারেন।

মিশরের বিপক্ষে ম্যাচে দীর্ঘ সময় পিছিয়ে থাকলেও আর্জেন্টিনা কোচ মনে করেন, তার দল মাঠের খেলায় আধিপত্য দেখিয়েছিল এবং একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। স্কালোনির মতে, সমস্যাটা ছিল সুযোগ কাজে লাগানো এবং কিছু রক্ষণাত্মক ভুলে।

তবে দুটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ডান উইং-ব্যাকে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। একইভাবে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজের জায়গায় লাউতারো মার্টিনেজকে দেখা যেতে পারে।

মিশরের বিপক্ষে মোলিনা ও আলভারেজ নিজেদের সেরা ছন্দে ছিলেন না। অন্যদিকে বদলি হিসেবে মাঠে নেমে মন্তিয়েল ও লাউতারো নিজেদের প্রমাণ করেছেন। বিশেষ করে লাউতারো মার্টিনেজ দলের দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তৃতীয় গোলে দারুণ অ্যাসিস্ট করেন।

ম্যাচের আগে বৃহস্পতিবার ও শুক্রবারের শেষ দুই অনুশীলনে দল নিয়ে পরীক্ষা করবেন স্কালোনি। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। ধারণা করা হচ্ছে, একাদশে এক বা দুটি পরিবর্তন আসতে পারে। তবে পুরো দল বদলে দেওয়ার সম্ভাবনা নেই।

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা অথবা গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ।

২০ বছর পর প্রথম আইনসভা নির্বাচন করতে যাচ্ছে ফিলিস্তিন
  • ১০ জুলাই ২০২৬
ঐতিহাসিক মহাখালী ব্লকেড স্মরণে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলা…
  • ১০ জুলাই ২০২৬
ইরানে হামলার দাবি, দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের
  • ১০ জুলাই ২০২৬
ইরান সংকটে তেল আয়ে লাভ, বছরের প্রথম বাজেট উদ্বৃত্ত রাশিয়ার
  • ১০ জুলাই ২০২৬
তর্কাতর্কির জেরে ল্যাপটপের আঘাতে মেডিক্যাল ছাত্রীর মৃত্যু, …
  • ১০ জুলাই ২০২৬
শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ শিক্ষার্থী
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence