বিশ্বকাপে ইতিহাস গড়লেন মরক্কোর গোলরক্ষক

১০ জুলাই ২০২৬, ০৩:৫৪ AM
ইয়াসিন বুনো

ইয়াসিন বুনো © সংগৃহীত

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো আবারও প্রমাণ করলেন, কেন তাকে বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি রক্ষক বলা হয়। চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নতুন এক ইতিহাস গড়েন তিনি।

বিশ্বকাপে (টাইব্রেকারসহ) এখন পর্যন্ত ৯টি পেনাল্টির মুখোমুখি হয়েছেন বুনো। এর মধ্যে মাত্র দুটি শট তার জাল ভেদ করতে পেরেছে। বাকি ৭টি প্রচেষ্টার মধ্যে চারটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছেন তিনি, আর তিনটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

অর্থাৎ, বিশ্বকাপের মঞ্চে বুনোর বিপক্ষে নেওয়া প্রতি ৯টি পেনাল্টির মধ্যে ৭টিই গোলে পরিণত হয়নি। তবে আরও বড় অর্জন হলো, বিশ্বকাপ ইতিহাসে ১৯৬৬ সালের পর থেকে (টাইব্রেকারসহ) সবচেয়ে বেশি পেনাল্টি সেভ করা গোলরক্ষকদের তালিকায় উঠে এসেছেন ইয়াসিন বুনো। তার পেনাল্টি সেভের সংখ্যা এখন ৪, যা এই সময়ে যৌথভাবে সর্বোচ্চ।

বিশ্বকাপে ইয়াসিন বুনুর পেনাল্টি পরিসংখ্যান

মোট পেনাল্টির মুখোমুখি: ৯টি

গোল হজম: ২টি

সেভ: ৪টি

প্রতিপক্ষের শট বাইরে: ৩টি

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬