দেম্বেলের গোলে স্বপ্নের পথে ফ্রান্স

১০ জুলাই ২০২৬, ০৩:৪৪ AM
দেম্বেলের গোলে স্বপ্নের পথে ফ্রান্স

দেম্বেলের গোলে স্বপ্নের পথে ফ্রান্স © সংগৃহীত

মরক্কোর বিপক্ষে দাপট অব্যাহত রেখেছে ফ্রান্স। ম্যাচের ৬৭তম মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেছে লে ব্লুসরা।

যদিও গোলের সময়ে দেম্বেলেকে আটকানোর মতো কোনো মরক্কান ডিফেন্ডারই সামনে ছিলেন না। বল নিয়ে এগিয়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন। হাত লাগালে থাকলেও বলের গতি থামাতে পারেননি গোলরক্ষক বুনু, শেষমেশ জালের কোণায় গিয়ে আশ্রয় নেয় বল।

এর আগে, দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। ৬২তম মিনিটে মরক্কোর ডি-বক্সের কিনারায় বল পেয়ে যান এমবাপ্পে। এরপর ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। মরক্কোর গোলরক্ষক বুনু ডাইভ দিয়েও শটটি ঠেকাতে পারেননি।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের অষ্টম গোল এটি। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে এক গোল কম।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬