এমবাপ্পের মিসে এগিয়ে যাওয়া হলো না ফ্রান্সের

১০ জুলাই ২০২৬, ০২:৩৬ AM
ফ্রান্স-মরক্কো ম্যাচ

ফ্রান্স-মরক্কো ম্যাচ © সংগৃহীত

ম্যাচের ২৬তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে বল নিয়ে মরক্কোর ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। তাকে থামাতে গিয়ে ফাউল করেন নুসাইর মাজরাউই। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ফ্রান্স অধিনায়ক। ২৮তম মিনিটে নেওয়া এমবাপ্পের দুর্বল পেনাল্টি সহজেই বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। রান-আপে গতি কমিয়ে নেওয়ায় শটে ছিল না পর্যাপ্ত জোর, ফলে অনায়াসেই বলটি আটকে দেন বুনু।

পেনাল্টি মিসের পরপরই প্রথমার্ধে নির্ধারিত হাইড্রেশন ব্রেকের জন্য খেলা থামিয়ে দেন রেফারি। ২৮ মিনিট শেষে এখনো ০-০ সমতায় ফ্রান্স ও মরক্কো ম্যাচ।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬