ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

১০ জুলাই ২০২৬, ০২:১৫ AM
ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা © সংগৃহীত

শীর্ষ দলগুলোকে বিশ্বকাপে দীর্ঘ সময় টিকিয়ে রাখতে নতুন কাঠামো এনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৫ সালের নভেম্বরে প্রবর্তিত এই নিয়মে নিশ্চিত করা হয়েছে, সেমিফাইনালের আগে শীর্ষ চার বাছাই দল কোনোভাবেই একে অপরের মুখোমুখি হবে না। ফলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছে না।

ড্রয়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্পেন ও দুই নম্বর আর্জেন্টিনাকে নকআউটের দুই ভিন্ন অর্ধে রাখা হয়েছে। একইভাবে তিন নম্বরে থাকা ফ্রান্স এবং চার নম্বরে থাকা ইংল্যান্ডকেও বিপরীত পাশে রাখা হয়েছে। তবে এই সমীকরণ কার্যকর হওয়ার জন্য চার দলকেই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো। শেষ পর্যন্ত সেটিই হয়েছে, ফলে চার দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।

শেষ আটে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম, আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ফ্রান্সের সামনে মরক্কো এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে।

ফেভারিট হিসেবে বিবেচিত চার দলই কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড- দুটি হাইভোল্টেজ লড়াই হতে পারে।

তবে এই কাঠামো নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের দাবি, এতে শীর্ষ দলগুলো তুলনামূলক অনুকূল পথ পেয়ে থাকে, যা প্রতিযোগিতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলতে পারে।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9