কোয়ার্টার ফাইনাল থেকে ভিএআরে নতুন নিয়ম

১০ জুলাই ২০২৬, ০১:৩৮ AM
কোয়ার্টার ফাইনাল থেকে ভিএআরে নতুন নিয়ম ফিফার

কোয়ার্টার ফাইনাল থেকে ভিএআরে নতুন নিয়ম ফিফার © সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়েই নতুন এই ব্যবস্থা কার্যকর হচ্ছে।

এখন থেকে প্রতিটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভিএআর এবং একজন বিকল্প ভিএআর কর্মকর্তা সরাসরি স্টেডিয়ামে অবস্থান করবেন। এর আগে পুরো টুর্নামেন্টজুড়ে ভিএআর পরিচালিত হচ্ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) থেকে।

ফিফা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেডিয়াম ও ডালাসের ভিএআর কন্ট্রোল সেন্টারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হলে স্টেডিয়ামে থাকা কর্মকর্তারাই সরাসরি ভিএআর পরিচালনা করবেন। একইভাবে, মাঠের রেফারি অন-ফিল্ড রিভিউয়ের জন্য মনিটরে গেলে প্রয়োজনীয় ভিডিও সহায়তাও সেখান থেকেই দেওয়া হবে।

ফিফার নিয়ম অনুযায়ী, শুধু ভিএআর প্রযুক্তিগত সমস্যার কারণে কোনো ম্যাচ স্থগিত করা যায় না। তাই খেলা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে।

ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনালে ভিএআরের দায়িত্ব পালন করবেন উরুগুয়ের লিওদান গনসালেস। বিকল্প ভিএআর হিসেবে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান।

এদিকে ম্যাচ পরিচালনায় থাকছে আর্জেন্টিনার শক্তিশালী রেফারিং প্যানেল। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেয়ো। তাকে সহায়তা করবেন সহকারী রেফারি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন দারিও এরেরা এবং পঞ্চম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান নাভারো। এ ছাড়া ডালাসভিত্তিক ভিএআর কন্ট্রোল সেন্টারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার এরনান মাস্ত্রানহেলো।

ফ্রান্স ও মরক্কোর মধ্যকার এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬