ফ্রান্স-মরক্কোর একাদশ ঘোষণা, দেখে নিন কারা আছেন

১০ জুলাই ২০২৬, ০১:১৯ AM
ফ্রান্স-মরক্কো ম্যাচ

ফ্রান্স-মরক্কো ম্যাচ © সংগৃহীত

আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের ফিফা বিশ্বকাপের লড়াইয়ে টিকে আছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা আটলাস লায়ন্সরা এবারও দারুণ ছন্দে রয়েছে। তবে শেষ চারে ওঠার পথে তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে যে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর, এবার কোয়ার্টার ফাইনালেই সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তারা। প্রতিশোধের পাশাপাশি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরক্কো। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো।

এদিকে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে ফ্রান্স ও মরক্কো। দুই দলই একাদশে এনেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

ফ্রান্সের একাদশে জায়গা পেয়েছেন দেজিরে দুয়ে। তার অন্তর্ভুক্তিতে বেঞ্চে নেমে গেছেন ব্র্যাডলি বারকোলা। অন্যদিকে অ্যাডাক্টর ইনজুরির কারণে শেষ ষোলোর আগে থেকেই ছিটকে থাকা অরেলিয়েন চুয়ামেনি এবারও শুরুর একাদশে নেই। তিনি রয়েছেন বদলি বেঞ্চে।

অন্যদিকে ইনজুরির ধাক্কা লেগেছে মরক্কো শিবিরেও। হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন ইসমাইল সাইবারি। এ ছাড়া রেদোয়ানে হালহালকে বেঞ্চে রেখে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ মোহাম্মদ ওয়াহবি। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন চেমসদিন তালবি ও আনাস সালাহ-এদ্দিন।

ফ্রান্সের একাদশ: মাইক মেনিয়ান (গোলরক্ষক), জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, মানু কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

মরক্কোর একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিয়প, নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আইনাউই, চেমসদিন তালবি, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ব্রাহিম দিয়াজ।

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা
  • ১০ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে তিন পর্তুগিজ রেফ…
  • ১০ জুলাই ২০২৬
আবারও আর্জেন্টাইন রেফারি, যে পরিসংখ্যান আশা দেখাচ্ছে মরক্কো…
  • ১০ জুলাই ২০২৬
কোয়ার্টার ফাইনাল থেকে ভিএআরে নতুন নিয়ম
  • ১০ জুলাই ২০২৬
ফ্রান্স-মরক্কোর একাদশ ঘোষণা, দেখে নিন কারা আছেন
  • ১০ জুলাই ২০২৬
দুই ম্যাচ নিষিদ্ধ ইংল্যান্ডের কোয়ানসা
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence