বিশ্বকাপের মাঝেই নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

১০ জুলাই ২০২৬, ১২:৫৩ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। তবে মাঠের লড়াইয়ের মাঝেই তাকে ঘিরে তৈরি হচ্ছে নতুন শঙ্কা।

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে চলমান বিশ্বকাপের ফাইনাল। এক্ষেত্রে আর্জেন্টিনা যদি শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয়, তাহলে টানা ম্যাচের ধকল কাটাতে বিশ্রামের প্রয়োজন হতে পারে মেসির। অথচ ফাইনালের মাত্র ১০ দিন পর, অর্থাৎ আগামী ২৯ জুলাই মাঠে গড়াবে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচ। এমন পরিস্থিতিতে বিশ্রামের জন্য অল-স্টার ম্যাচে না খেললে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টাইন এই মহাতারকা।

এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় বৈধ বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে, তাকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী লিগ ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়।

এমন ঘটনা এর আগেও ঘটেছে। গত বছর অতিরিক্ত ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেছিলেন মেসি। একই সিদ্ধান্ত নিয়েছিলেন তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাও। ফলে নিয়ম অনুযায়ী তাদের দুজনকেই পরবর্তী এমএলএস ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬