সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপারকম্পিউটার

০৯ জুলাই ২০২৬, ০২:৩৮ PM
 কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি সম্পাদিত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগেই শেষ চারের সম্ভাব্য চার দল বেছে নিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। প্রায় ১০ হাজার সিমুলেশন চালিয়ে করা বিশ্লেষণে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকেই সেমিফাইনালে ওঠার সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে দেখানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। শেষ আটে জায়গা করে নেওয়া আটটি দল লড়বে সেমিফাইনালের চারটি টিকিটের জন্য। প্রতিটি ম্যাচের আগে দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, শক্তিমত্তা, র‌্যাঙ্কিং, পরিসংখ্যান ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে অপটার সুপারকম্পিউটার।

বিশ্লেষণে দেখা গেছে, মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বর্তমান রানার্সআপদের জয়ের সম্ভাবনা ৭২.১০ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৭.৯০ শতাংশ।

স্পেনকেও পরিষ্কার ফেবারিট হিসেবে দেখছে সুপারকম্পিউটার। বেলজিয়ামের বিপক্ষে স্পেনের জয়ের সম্ভাবনা ৭০.৭২ শতাংশ, আর বেলজিয়ামের সম্ভাবনা ২৯.২৮ শতাংশ।

ইংল্যান্ড ও নরওয়ের লড়াইয়ে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ইঙ্গিত মিললেও এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। থ্রি লায়ন্সদের জয়ের সম্ভাবনা ৬১.৯৬ শতাংশ, বিপরীতে নরওয়ের সম্ভাবনা ৩৮.০৪ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৩.৬২ শতাংশ। সুইসদের সম্ভাবনা ৩৬.৩৮ শতাংশ। ফলে সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী শেষ চারে উঠতে পারে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

নকআউট পর্বে অপটার পূর্বাভাসের নির্ভুলতার হারও বেশ আলোচনায় রয়েছে। শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে ছয়টির ফল সঠিকভাবে অনুমান করতে পেরেছে এই সুপারকম্পিউটার। এর আগে দ্বিতীয় নকআউট পর্বের ১৬টি ম্যাচের মধ্যে ১৪টির ফলও সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল।

অপটার বিশ্লেষণ পদ্ধতিও বেশ বিস্তৃত। প্রতিটি ম্যাচের জন্য প্রায় ১০ হাজারবার সিমুলেশন চালানো হয়। এরপর দলগুলোর সাম্প্রতিক ফর্ম, আক্রমণ-রক্ষণ, শক্তিমত্তা, ঐতিহাসিক পারফরম্যান্স এবং বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাব্য ফল নির্ধারণ করা হয়।

এর আগেও এই প্ল্যাটফর্মের পূর্বাভাস আলোচনায় এসেছে। চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ দেখিয়েছিল অপটা, পরে সেই পূর্বাভাসই সত্যি হয়।

বিশ্বকাপ নিয়ে শুধু অপটাই নয়, অন্য পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠানও নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে। ব্রাজিলের গেতুলিও ভার্গাস ফাউন্ডেশনের (FGV) অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স স্কুলের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে স্পেন। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৫.৫৭ শতাংশ। 

তবে ফুটবলের সবচেয়ে বড় আসরে কাগজে-কলমের হিসাব অনেক সময়ই মাঠে মেলে না। বিশ্বকাপের নকআউট পর্বে অতীতেও একাধিক অঘটন ঘটেছে। তাই সুপারকম্পিউটারের পূর্বাভাসে চার ফেবারিট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে কারা জায়গা করে নেবে, সেটির উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।
 

আর্জেন্টিনাকে কি বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা?
  • ০৯ জুলাই ২০২৬
দেশে মোট উপজেলা এখন ৫০৩টি, প্রজ্ঞাপন জারি
  • ০৯ জুলাই ২০২৬
ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
  • ০৯ জুলাই ২০২৬
স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ০৯ জুলাই ২০২৬
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী
  • ০৯ জুলাই ২০২৬
ভাইরাল সেই ভিডিওটি চট্টগ্রামের নয়, সিএনজিতেও ছিলেন না কোনো …
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence