সুইজারল্যান্ড ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা

০৯ জুলাই ২০২৬, ০১:১০ PM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © টিডিসি ফটো

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে ম্যাচ শেষে চোটের শঙ্কা তৈরি হলেও ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। দলের সর্বশেষ অনুশীলনেও কোনো ফুটবলারকে ইনজুরিতে ভুগতে দেখা যায়নি। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই কোয়ার্টার ফাইনালে নামার পথে রয়েছে লিওনেল স্কালোনির দল।

টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের ঐতিহাসিক জয়ের পর কুটি রোমেরো কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। তবে পরে জানা যায়, তার চোট গুরুতর নয়। বাম পায়ের কাফ মাসলে সামান্য টান অনুভব করেছিলেন তিনি, যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন নন।

মিসরের বিপক্ষে ম্যাচেই জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোল করেন রোমেরো। মোস্তফা শোবেইরকে পরাস্ত করে দুর্দান্ত এক হেডে গোল করেন এই ডিফেন্ডার। যদিও ম্যাচের শেষ দিকে শারীরিক অস্বস্তি নিয়ে খেলা শেষ করেন, তবু চিকিৎসা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন।

সবকিছু ঠিক থাকলে শনিবার রাত ১০টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশেই দেখা যাবে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও দুটি অনুশীলন সেশন পর্যবেক্ষণ করবেন কোচিং স্টাফ।

মিসরের বিপক্ষে খেলা শুরুর একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও দেখছেন না সংশ্লিষ্টরা। কোচ লিওনেল স্কালোনি সফল কম্বিনেশন ধরে রাখতেই আগ্রহী।

বুধবারের অনুশীলনে নতুন কোনো চমক ছিল না। মূলত আগের ম্যাচে যারা দীর্ঘ সময় খেলেছেন, তাদের পুনরুদ্ধার (রিকভারি) নিয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়। অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।

যারা মিসরের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না অথবা অল্প সময় খেলেছেন, তারা মাঠে বল নিয়ে অনুশীলন করেন। অন্যদিকে প্রথম একাদশের খেলোয়াড়রা জিমে ব্যায়াম করার পাশাপাশি শরীর সতেজ রাখার জন্য হালকা রিকভারি সেশন সম্পন্ন করেন।

বৃহস্পতিবার আরেকটি অনুশীলনে কোচ স্কালোনি কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য একাদশ চূড়ান্ত করবেন। এরপর শুক্রবার শেষ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে কথা বলবেন তিনি।

শনিবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পূর্ণ শক্তির দল নিয়েই লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬