আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চান ফ্রান্সের কোচ

০৯ জুলাই ২০২৬, ১২:২১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:২৩ PM
লেতেক্সিয়ে ও দেদশ

লেতেক্সিয়ে ও দেদশ © টিডিসি ফটো

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছে, তখন ঠিক উল্টো অবস্থান নিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে তার চাওয়া, আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই দক্ষ ও মানসম্পন্ন রেফারিং যেন পান তার দল।

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে দায়িত্ব পালন করেন। ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে জয় পেলেও রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়। লেতেক্সিয়ে ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও ফ্রান্সের কোচ দেশম সেই সমালোচকদের দলে নেই।

বরং তার মতে, লেতেক্সিয়ে ভালো মানের রেফারিং করেছেন। আর তাই মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালেও তিনি একই ধরনের দক্ষতা আশা করছেন।

তবে ফ্রান্স–মরক্কো ম্যাচের রেফারি নিয়োগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা পাঁচ রেফারির সবাই আর্জেন্টিনার নাগরিক। ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের সঙ্গে দেশটির এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

একই দেশের পাঁচজন রেফারিকে এত গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনালের মূল রেফারি হিসেবে থাকছেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদ। চতুর্থ রেফারির দায়িত্ব পেয়েছেন আরেক আর্জেন্টাইন দারিও হেরেরা। এছাড়া রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

ফ্রান্সের সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে আলোচনা হলেও দেশম জানিয়েছেন, তিনি রেফারিদের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, ‘আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

বিশ্বকাপের এবারের আসরে ফাইনালে আবারও আর্জেন্টিনা ও ফ্রান্সের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের স্মৃতি এখনো ফ্রান্সের কাছে তাজা। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার রেফারিদের দায়িত্ব দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

তবে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার বিষয়টিকে বড় করে দেখছেন না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ফাইনালটা থেকে (আর্জেন্টিনার সঙ্গে) আমাদের কিছুটা তিক্ততা আছে। কিন্তু এটা খেলারই অংশ। যদি কোনো রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তা যোগ্যতার কারণেই পেয়েছে।’

কেউ সরকারি খরচে খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশ যেতে পারবেন…
  • ০৯ জুলাই ২০২৬
ফের সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০৯ জুলাই ২০২৬
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামী জাহাঙ্গীরের যাবজ্জীবন
  • ০৯ জুলাই ২০২৬
ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন শিক্ষক, দুই বছরের কারাদণ্ড…
  • ০৯ জুলাই ২০২৬
বই মুদ্রণকারীদের জন্য কড়া সতর্কবার্তা শিক্ষামন্ত্রীর
  • ০৯ জুলাই ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে শুরু হয়েছিল
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence