ফ্রান্স নাকি মরক্কো, কে জিতবে—জানাল সুপারকম্পিউটার

০৯ জুলাই ২০২৬, ১২:১১ PM
 এমবাপে ও হাকিমি

এমবাপে ও হাকিমি © টিডিসি ফটো

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি মরক্কো। সেমিফাইনালের টিকিট নিশ্চিতের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে কে এগিয়ে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সেই হিসাব-নিকাশে ফ্রান্সকে এগিয়ে রাখছে অপটার সুপারকম্পিউটার।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটি সিমুলেশন চালিয়ে জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৬ দশমিক ২ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২ দশমিক ১ শতাংশ।

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের লড়াই শেষে এখন টিকে আছে মাত্র আটটি দল। শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। যুক্তরাষ্ট্রের বোস্টনে শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে দুই দলের এই মহারণ।

অতীত পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে চারবার জয় পেয়েছে ফরাসিরা, আর দুটি ম্যাচ হয়েছে ড্র। মরক্কো এখনো ফ্রান্সের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি।

বিশ্বকাপের ইতিহাসেও একবার মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই হারের প্রতিশোধ নিতে মাঠে নামবে আফ্রিকার দলটি।

তবে শুধু পরিসংখ্যান বা সুপারকম্পিউটারের হিসাবেই ম্যাচের ফল নির্ধারিত হবে না বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কারণ এবারের বিশ্বকাপে একাধিক অঘটনের জন্ম দিয়েছে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলো। তারই অন্যতম উদাহরণ মরক্কো, যারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

ফ্রান্সের রয়েছে অভিজ্ঞতা, তারকায় ভরা শক্তিশালী স্কোয়াড ও বড় ম্যাচ খেলার অভ্যাস। অন্যদিকে মরক্কোর বড় শক্তি তাদের আত্মবিশ্বাস, সংগঠিত রক্ষণ এবং লড়াকু মানসিকতা। তাই বোস্টনের মাঠে ফ্রান্স এগিয়ে থাকলেও মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ফলে ফ্রান্সের অভিজ্ঞতা আর মরক্কোর স্বপ্নের লড়াইয়ে ফুটবলপ্রেমীরা দেখতে পারেন আরেকটি উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬