সবধরনের ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন নেইমার!

০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ AM
নেইমার

নেইমার © টিডিসি ফটো

ব্রাজিলের জার্সিতে আর না খেলার ইঙ্গিত দেওয়ার পর এবার পেশাদার ফুটবলকেই বিদায় জানানোর কথা ভাবছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর গভীর অনিশ্চয়তায় পড়েছেন এই তারকা ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, মানসিক ক্লান্তি ও দীর্ঘদিনের হতাশা থেকে সব ধরনের ফুটবলকে বিদায় জানানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নেইমার বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তিনি। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি থাকায় ক্লাবটিতে ফেরাই আপাতত সবচেয়ে সম্ভাব্য পথ বলে মনে করা হচ্ছে। তবে তার ঘনিষ্ঠদের ভাষ্য, সেটি এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত তিনি কী করবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে ফুটবলকে ঘিরে তৈরি হওয়া পরিবেশে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন নেইমার। বিশ্বকাপ শুরুর আগেই তার কাছের মানুষজন বিষয়টি লক্ষ্য করেছিলেন। বিশেষ করে ১৫ বছর ধরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার পরও প্রাপ্য সম্মান পাননি বলে তিনি মনে করেন। সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও তাকে মানসিকভাবে বেশ প্রভাবিত করেছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেই হতাশা আরও বেড়েছে।

নরওয়ের বিপক্ষে হারের পর মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি নেইমার। ম্যাচ শেষে তার বক্তব্যেও স্পষ্ট ইঙ্গিত মিলেছে, ব্রাজিলের জার্সিতে এটাই হয়তো ছিল তার শেষ বিশ্বকাপ।

বর্তমানে নেইমারের সামনে তিনটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, সান্তোসে ফিরে চুক্তির মেয়াদ শেষ করা। দ্বিতীয়ত, তুলনামূলক কম চাপের কোনো ক্লাবে যোগ দেওয়া। আর তৃতীয় বিকল্প হিসেবে রয়েছে সব ধরনের পেশাদার ফুটবল থেকেই অবসর নেওয়া।

এদিকে নেইমারের বাবা নেইমার দা সিলভা সান্তোস সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, 'বাবা হিসেবে তোমার কাছে আমার একটি অনুরোধ—ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে নিয়ে আনন্দ খুঁজে নাও, মাঠে তোমার হাসিটা ফিরিয়ে আনো। আজ তুমি সুস্থ আছো। ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দিয়েছেন, যা তুমি সবসময় সবচেয়ে বেশি ভালোবেসেছ, সেটি করার জন্য। ফুটবল উপভোগ করো।'

নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গেদেসও একটি আবেগপূর্ণ বার্তা দিয়েছেন, যা অবসরের জল্পনাকে আরও জোরালো করেছে। তিনি লিখেছেন, 'প্রতিটি অসম্ভব ড্রিবল, প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু এবং কখনো বিশ্বাস না হারানোর জন্য ধন্যবাদ। সময় হয়তো একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পারে, কিন্তু কোনো কিংবদন্তিকে কখনো মুছে ফেলতে পারে না। হয়তো এটাই শেষ ম্যাচ, হয়তো নয়। যদি শেষ হয়, তাহলে সেটিকে প্রাপ্য সম্মানেই উদযাপন করা উচিত। আর যদি সামনে আরও অধ্যায় লেখা বাকি থাকে, তাহলে ফুটবলই সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবে।'

অন্যদিকে নেইমারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সান্তোস। এখনো ক্লাবটির পক্ষ থেকে তার ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিকভাবে নতুন কোনো আলোচনাও শুরু হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাব কর্তৃপক্ষ নেইমারের সঙ্গে যোগাযোগ করবে বলে ধারণা করা হচ্ছে। সেই আলোচনার পরই পরিষ্কার হতে পারে, সান্তোসে ফিরবেন, অন্য কোথাও খেলবেন, নাকি সত্যিই সব ধরনের পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা।

বিএনপির নির্বাচিত এমপি সারোয়ারের ভাগ্য নির্ধারণ আজ
  • ০৯ জুলাই ২০২৬
আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি
  • ০৯ জুলাই ২০২৬
ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
  • ০৯ জুলাই ২০২৬
এই ব্রাজিলের খেলা দেখলে বমি করতে ইচ্ছা করে: বিশ্বকাপজয়ী ইউ…
  • ০৯ জুলাই ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে অনুমতি দেওয়া উচিত …
  • ০৯ জুলাই ২০২৬
সবধরনের ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন নেইমার!
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence