স্পেন-পর্তুগাল ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

০৬ জুলাই ২০২৬, ১১:০৭ PM
স্পেন-পর্তুগাল ম্যাচ

স্পেন-পর্তুগাল ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচেই বিদায় নিয়েছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচ। এবার একই পরিণতির শঙ্কায় আছেন আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ডালাসে আজ স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে হারলেই বিশ্বকাপের পাশাপাশি শেষ হয়ে যাবে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযানও।

পরিসংখ্যান ও ডাটা বিশ্লেষণ বলছে, শেষ আটে ওঠার দৌড়ে এগিয়ে স্পেন। ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান দ্য অ্যানালিস্ট–এর সুপার কম্পিউটার অপ্টা ২৫ হাজারের বেশি সিমুলেশন চালিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮ দশমিক ৬ শতাংশ। পর্তুগালের জয়ের সম্ভাবনা ২৫ দশমিক ৬ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫ দশমিক ৮ শতাংশ।

ইউরোপীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে। সেখানে স্পষ্টভাবে এগিয়ে স্পেন। লা রোজারা জিতেছে ১৮ ম্যাচ, ড্র হয়েছে ১৬টি এবং পর্তুগালের জয় মাত্র ৭টি।

বিশ্বকাপেও ইতিহাস স্পেনের পক্ষেই। দুই দলের ৬ দেখায় স্পেনের জয় তিনটি, ড্র দুটি এবং পর্তুগালের জয় মাত্র একটি।

সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে স্মরণীয় লড়াই ২০১৮ বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল। আর ২০১০ বিশ্বকাপের শেষ ষোলোতে দুই দলের সর্বশেষ নকআউট লড়াইয়ে ১-০ গোলে জিতে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল স্পেন।

তবে নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। রোনালদোর শেষ বিশ্বকাপ বাঁচানোর লড়াইয়ে পর্তুগাল ইতিহাস বদলাতে পারে কি না, নাকি স্পেন আবারও তাদের পথ রোধ করবে, সেই উত্তর মিলবে ডালাসের মাঠেই।

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২
  • ৩০ জুলাই ২০২৬
৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছেন বিএড বিহীন ১২১ সহকারী প্রধান
  • ৩০ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে যে ঘাটতি দেখছেন শান্ত
  • ৩০ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: ঢ…
  • ৩০ জুলাই ২০২৬
হামলার পর গোলাপগঞ্জ ছাড়ল সারজিসদের গাড়িবহর
  • ৩০ জুলাই ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬