পেনাল্টি নিয়ে বাগ্‌যুদ্ধ: নরওয়ের গোলকিপারকে কী বলেছিলেন নেইমার

০৬ জুলাই ২০২৬, ০২:০৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৩৩ PM
নেইমারের সঙ্গে বাগ্‌যুদ্ধে নিলান্ড

নেইমারের সঙ্গে বাগ্‌যুদ্ধে নিলান্ড © সংগৃহীত

নরওয়ের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ের একদম অন্তিম মুহূর্তে কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি নেওয়ার আগে নরওয়ের গোলকিপার ওরিয়ান  নিলান্ডের  সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওই মুহূর্তের ভিডিও ক্লিপ। 

পেনাল্টির আগে ও পরে নেইমার ও নাইল্যান্ডের মধ্যে হওয়া কথোপকথন প্রকাশ করেছে ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্যান্টাস্টিকো’।

ভিডিওতে বলতে শোনা যায়, পেনাল্টির আগে নিলান্ডকে উসকে দিতে নেইমার বলেছেন- ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’ 

জবাবে নিল্যান্ড বলেন, ‘পোস্টে মারো, পোস্টে।’

পরবর্তীতে এই মনস্তাত্ত্বিক চাপ সামলে নেইমার সফলভাবে পেনাল্টি থেকে গোল করতে সক্ষম হন। গোল করার ঠিক পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না। বেকুব!

এর আগে, ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে। সেই সময় ব্রুনো গিমারায়েসের নেওয়া শটটি নিলান্ড সেভ করেন। পরে ২-১ গোলে জিতে ব্রাজিলকে বিদায় করে শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬