ব্রাজিলকে হারিয়ে হালান্ড বললেন, ‘আমি ভুল ছিলাম’

০৬ জুলাই ২০২৬, ১১:১৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১১:১৭ AM
 হালান্ড

হালান্ড © টিডিসি ফটো

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে নরওয়ে। জোড়া গোল করে দলের জয়ের নায়ক আর্লিং হালান্ডও যেন এই অর্জন বিশ্বাস করতে পারছেন না। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, একসময় তার মনে হতো ব্রাজিলকে হারানো প্রায় অসম্ভব। কিন্তু এই জয় তার সেই ধারণাই বদলে দিয়েছে।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রবিবার (৫ জুলাই) ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। ম্যাচে দলের দুটি গোলই করেন হালান্ড। নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এই পারফরম্যান্সের পর নরওয়ের স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি।

হালান্ড বলেন, 'আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে। নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন সবসময়ই দেখতাম, কিন্তু আমরা যে ব্রাজিলকে হারিয়ে দেব—তা কখনও কল্পনাও করিনি। সত্যি বলতে, আমার মনে হতো কিছু জিনিস বোধহয় একেবারেই অসম্ভব, তবে আজ বুঝলাম আমি ভুল ছিলাম।'

রবিবারের এই ২-১ গোলের ঐতিহাসিক জয়ের মাধ্যমে নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে। এর আগে বিশ্বকাপে দেশটির সেরা সাফল্য ছিল ১৯৯৮ সালের আসরে শেষ ষোলো পর্যন্ত পৌঁছানো।

ঐতিহাসিক এই জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হালান্ড আরও বলেন, 'আমরা আমাদের নিজস্ব খেলার ধরনের সঙ্গে বলের নিয়ন্ত্রণ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। সহজ কথায় বলতে গেলে, ফুটবলার হিসেবে আমাদের সবার এবং একটি জাতি হিসেবে আমাদের পুরো দেশের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব এখন অনেক গুণ বেড়ে গেছে।'

নরওয়ের এই জয়ে সবচেয়ে বড় অবদান ছিল হালান্ডের। ম্যাচের শেষ দিকে তার জোড়া গোলেই ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এই ঐতিহাসিক জয়ের পর আগামী শনিবার আবার মাঠে নামবে নরওয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ী।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9