পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন ব্রুনো গিমারাইস

০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ AM
ব্রুনো গিমারাইস

ব্রুনো গিমারাইস © টিডিসি ফটো

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করে ব্রাজিলের বিদায়ে অনিচ্ছাকৃতভাবে বড় ভূমিকা রেখেছেন ব্রুনো গিমারাইস। ম্যাচ শেষে সেই হতাশা লুকাননি ব্রাজিলের এই মিডফিল্ডার। নিজের ভুল স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি জানিয়েছেন, প্রতিপক্ষের গোলরক্ষককে নিয়ে আগেই অনেক প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু পরিকল্পনা সফল হয়নি।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রবিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস। গোলশূন্য অবস্থায় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। কিন্তু তার নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক।

ম্যাচ শেষে মিশ্র সংবাদ সম্মেলন এলাকায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্রুনো গিমারাইস বলেন, 'আমার মনে হয়, আমি পুরো বিশ্বকাপেই খুব ভালো খেলছিলাম। কিন্তু পেনাল্টিটা নিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছি। আমি তাদের গোলরক্ষককে নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম। আমার মনে হয়েছিল, ওই দিকেই শট নেওয়াই সবচেয়ে ভালো হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে বলটি ঠেকিয়ে দিয়েছে। এটা পুরো দলের জন্যই খুব কষ্টের। সবাই খুবই হতাশ।'

পেনাল্টি নেওয়ার আগে বলটি ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই ছিল। পরে তিনি সেটি ব্রুনো গিমারাইসের হাতে তুলে দেন। তবে ব্রুনোর নেওয়া শট সহজেই প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক। সেই মুহূর্তটিই পরে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।

নিজের ভুলের দায় এড়িয়ে যাননি ব্রাজিলের আট নম্বর জার্সিধারী এই মিডফিল্ডার। সমর্থকদের উদ্দেশেও ক্ষমা চেয়ে তিনি বলেন, 'সবশেষে আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। তারা সব সময় আমাদের বিশ্বাস করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থেকেছে। আজকের দিনটি এতটাই কঠিন যে কী বলব, সেটাই খুঁজে পাচ্ছি না। যা ঘটেছে, তা নিয়ে আমি ভীষণ কষ্ট পেয়েছি। এখন আমাদের পরিবারের কাছ থেকেই শক্তি খুঁজে নিতে হবে। কারণ সামনে কঠিন একটা সময় অপেক্ষা করছে।'

বিশ্বকাপে ব্রাজিলের বিদয়ের পর গিমারাইসের এই পেনাল্টি মিস নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে নিজের ভুলের দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মাধ্যমে দলের কঠিন সময়ে দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন এই মিডফিল্ডার।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬