ব্রাজিলকে হারানোর পরও যে আফসোস হলান্ডের

০৬ জুলাই ২০২৬, ০৬:১২ AM
নরওয়ের উদযাপন

নরওয়ের উদযাপন © সংগৃহীত

শেষ বাঁশি বাজার পরও নিজের অর্জন পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না আর্লিং হলান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলার পরও তার কণ্ঠে ছিল বিস্ময়। ম্যাচে জোড়া গোল করা এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের মতে, ব্রাজিলের জালে তার দ্বিতীয় গোলটি ছিল “ঈশ্বরের উপহার”।

নিউ জার্সিতে শেষ ষোলোর ম্যাচে নরওয়ে ব্রাজিলকে  ২–১ গোলে হারায়। ম্যাচে দুটি গোলই করেন হলান্ড। ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রস থেকে দারুণ হেডে প্রথম গোলটি করেন তিনি। এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন। এতে ঐতিহাসিক জয়ও ছিনিয়ে নেয় নরওয়ে। 

ম্যাচ শেষে নরওয়ের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনআরকেকে দ্বিতীয় গোলটি নিয়ে হলান্ড বলেন, ‘১–০ করা গোলটি ছিল দারুণ একটি হেড, আমি বলব। আর ক্রসটাও ছিল সুন্দর।দ্বিতীয় গোলটি নিয়ে তো এখন প্রায় মনে হচ্ছে, বলটা জালে যাওয়া ছিল ঈশ্বরের উপহার। যেন এমনটাই হওয়ার কথা ছিল। এটা অবিশ্বাস্য।”

জয়ের আনন্দে আবেগাপ্লুত খানিকটা আফসোস নিয়ে হলান্ড বলেন, ‘আমি যদি এখন নরওয়ের রাস্তায় থাকতে পারতাম! এই উদ্‌যাপনের অংশ হতে পারতাম! সবাইকে আনন্দ করতে হবে। পুরো নরওয়েকেই উদ্‌যাপন করতে হবে। নরওয়ের ইতিহাসে এটি সবচেয়ে অসাধারণ দিনগুলোর একটি। সবাই শুধু উপভোগ করুন, কারণ এটা সত্যিই অবিশ্বাস্য।’

আইভরি কোস্টকে হারানোর পর বলেছিলেন, এই বিশ্বকাপ নরওয়েকে এক করবে। ব্রাজিলকে হারানোর পর সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে তার, ‘আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর আমি বলেছিলাম, এই বিশ্বকাপ নরওয়েকে এক করবে। এখন আশা করি, সেটি আমি তখন যা বোঝাতে চেয়েছিলাম, তার চেয়েও বড় পরিবর্তন এনে দেবে।’

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬