সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মারকিনিয়োস

০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ AM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলের ডিফেন্ডার মারকিনিয়োস।

রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়। হারের পর হতাশা প্রকাশ করে মারকিনিয়োস জানান, দল প্রত্যাশিত ফল আনতে ব্যর্থ হওয়ায় তিনি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছেন।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘এখন এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এবং যারা মাঠে এসে আমাদের খেলা দেখেছেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর আগামী প্রজন্মের যারা দলে থাকবে, তাদের জন্য আমি দেশের মানুষের কাছে এখন থেকেই সমর্থনের অনুরোধ করছি। সামনে ৪টি বছর সময় আছে, তারা যেন কঠোর পরিশ্রম করতে পারে এবং আগামী বিশ্বকাপে বড় কিছু অর্জন করতে পারে।’

এদিন শুরুতে এগিয়ে যেতে পারত ব্রাজিলই। কিন্তু পেনাল্টি মিস করেন ব্রুনো গিমারায়েস। পরে সহজ সুযোগে গোল মিস করেন এন্দ্রিক।

এ নিয়ে মার্কিনিয়োস বলেন, ‘নরওয়ে দলের খেলোয়াড়রা আজকে তাদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। অন্যদিকে, আমরা আমাদের পাওয়া সুযোগগুলো হেলায় হারিয়েছি। আমরা পেনাল্টি পেয়েছিলাম, আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয় বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে যে দল কম ভুল করবে, তারাই পরের পর্বে যাবে এবং শেষ পর্যন্ত জয়ী হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি দোষটা আমারই, তাই না? একজন অধিনায়ক হিসেবে এবং দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের এই ব্যর্থতার দায় নিজেদের কাঁধে তুলে নেওয়া উচিত, যাতে নতুন প্রজন্মের ওপর চাপ না পড়ে এবং তারা শান্তিতে কাজ করার সুযোগ পায়।’

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬