আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩২ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২–১ ব্যবধানে হেরে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই নিজের ক্যারিয়ার শেষ করলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড । ১২৯ ম্যাচে ৮০ গোল করে তিনি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন।

২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেকের পর চারটি বিশ্বকাপে অংশ নেন নেইমার। এর পাশাপাশি দুটি অলিম্পিক টুর্নামেন্টেও খেলেছেন তিনি। এর মধ্যে ২০১২ সালে রৌপ্যপদক এবং ২০১৬ সালে স্বাগতিক ব্রাজিলকে স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন।

২০২৬ বিশ্বকাপে অবশ্য তার অংশগ্রহণ ছিল সীমিত। পুরো টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেন, দুটিই বদলি হিসেবে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এবং নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ইনজুরি সময়ের পেনাল্টি থেকে নিজের একমাত্র গোলটি করেন।

তবে তার এই গোলও ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেনি। শেষ বাঁশি বাজার পরই নিশ্চিত হয় সেলেসাওদের টুর্নামেন্ট শেষ, আর সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নেইমারের অধ্যায়েরও সমাপ্তি।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত নেইমার বলেন, ‘চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’

হাজিরা খাতা নিয়ে বিরোধ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে মারধরে…
  • ০৪ নভেম্বর ২০২৬
সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950