‘ট্র্যাজিক’ হেক্সার বৃত্তে ব্রাজিল: ২৪ বছরের শূন্যতা আরও দীর্ঘ হলো

০৬ জুলাই ২০২৬, ০৫:০৮ AM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

মিশন ছিল বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপা অর্থাৎ ‘হেক্সা’ জয়ের স্বপ্ন। কিন্তু ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে সেই স্বপ্নের বদলে যেন এক ‘ট্র্যাজিক’ বৃত্তই পূরণ করল ব্রাজিল। টানা ৬টি বিশ্বকাপে শিরোপা জিততে ব্যর্থ হলো ফুটবলের ইতিহাসের অন্যতম সফল এই দলটি।

২০০২ সালে এশিয়ার মাটিতে রোনালদো–রিভালদোদের হাত ধরে সর্বশেষ বিশ্বকাপ ট্রফি জিতেছিল সেলেসাওরা। সেই সোনালি মুহূর্তের পর কেটে গেছে দীর্ঘ ২৪ বছর, কিন্তু বিশ্বকাপ ট্রফি আর ব্রাজিলে ফেরেনি।

চলমান আসরে নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াই। কিন্তু মাঠের বাস্তবতা ছিল ভিন্ন। প্রথমার্ধে ব্রুনো গুইমারাইসের পেনাল্টি মিস ব্রাজিলকে বড় ধাক্কা দেয়, আর দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের জোড়া গোল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নরওয়ে নিজেদের হাতে নিয়ে যায়।

শেষ মুহূর্তে নেইমার জুনিয়র পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও তা কেবল সান্ত্বনার হয়ে থেকেছে, বিদায় ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি।

২০০২ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই ফেভারিট হিসেবে মাঠে নেমেছে ব্রাজিল। কিন্তু ফলাফল বারবারই একই! ২০০৬, ২০১০, ২০১৮, ২০২২ আসরের পর এবার ২০২৬, সবগুলো আসরেই কোয়ার্টার ফাইনাল বা তার আগে-পরে থেমেছে তাদের যাত্রা। এর মধ্যে ২০১৪ আসরে ঘরের মাঠে জার্মানির কাছে সেমিফাইনালের ৭-১ গোলের দুঃস্বপ্ন তো আছেই ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি হিসেবে।

রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠেই নেইমারসহ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের অশ্রুসিক্ত মুখ যেন কোটি সমর্থকের দীর্ঘ ২৪ বছরের হতাশার প্রতিচ্ছবি হয়ে ওঠে। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার খোঁজে এসে আবারও খালি হাতে ফিরতে হলো সেলেসাওদের, সবমিলিয়ে ফুটবল ইতিহাসে যুক্ত হলো আরও এক দীর্ঘ, বেদনাদায়ক অপেক্ষার অধ্যায়।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬