নরওয়ের কাছে হেরে আর্জেন্টিনার বিপক্ষের দুঃসহ স্মৃতি ফেরাল ব্রাজিল

০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ AM
ব্রাজিল-নরওয়ে ম্যাচ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে নেমেও আরও একবার খালি হাতে বিদায় নিতে হলো ব্রাজিলকে। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই হারের পর আর্জেন্টিনার বিপক্ষে ৩৬ বছর আগের সেই দুঃসহ স্মৃতিও ফিরে এসেছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় পায় নরওয়ে। ফলে ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালের আগেই বিদায় নিতে হলো সেলেসাওদের।

১৯৯০ বিশ্বকাপে শেষবার শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ হয়েছিল তাদের। এরপর টানা ছয়টি বিশ্বকাপে অন্তত কোয়ার্টার-ফাইনাল খেলেছে তারা, এর মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপাও জিতেছে ব্রাজিল।

তবে এবার নরওয়ের কাছে হার সেই ধারাবাহিকতায় বড় ধাক্কা দিল। আর্জেন্টিনার কাছে শেষ ষোলোতে হারের ৩৬ বছর পর আবারও একই ধরণের আগাম বিদায় নিলো ব্রাজিল।

এছাড়া এই পরাজয়ের মাধ্যমে আরও একটি হতাশাজনক রেকর্ডও টিকে রইল, ২০০২ সালের পর থেকে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে নকআউট ম্যাচে কোনো জয় নেই ব্রাজিলের। দীর্ঘদিন ধরে ইউরোপের দলগুলোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতা যেন আবারও তাদের তাড়া করে ফিরল। সব মিলিয়ে শিরোপার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও শেষ হলো বড় হতাশা আর ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে—ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপও রয়ে গেল অপূর্ণ গল্প হয়েই।

২০০২ বিশ্বকাপের পর ইউরোপিয়ান দলের বিপক্ষে নকআউট পর্বে ব্রাজিল

২০০৬: ব্রাজিল ০-১ ফ্রান্স (কোয়ার্টার-ফাইনাল)

২০১০: নেদারল্যান্ডস ২-১ (কোয়ার্টার-ফাইনাল)

২০১৪: ব্রাজিল ১-৭ জার্মানি (সেমি-ফাইনাল)

২০১৪: ব্রাজিল ০-৩ নেদারল্যান্ডস (তৃতীয় স্থান নির্ধারণী)

২০১৮: ব্রাজিল ১-২ বেলজিয়াম (কোয়ার্টার-ফাইনাল)

২০২২: ক্রোয়েশিয়া ১ (৪) - (২) ১ ব্রাজিল (কোয়ার্টার -ফাইনাল)

২০২৬: নরওয়ে ২-১ ব্রাজিল (শেষ ষোলো)

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬