আলিসনের অবিশ্বাস্য সেভে বাঁচল ব্রাজিল

০৬ জুলাই ২০২৬, ০৩:০৩ AM
আলিসনের অবিশ্বাস্য সেভে বাঁচল ব্রাজিল

আলিসনের অবিশ্বাস্য সেভে বাঁচল ব্রাজিল © সংগৃহীত

প্রথমার্ধের যোগ করা সময়ে নিশ্চিত গোল হজমের হাত থেকে ব্রাজিলকে বাঁচালেন গোলরক্ষক আলিসন বেকার। ৪৫+৩ মিনিটে আর্লিং হলান্ডের তৈরি করা সুযোগ থেকে বল পেয়ে একা অবস্থানে শট নেন মার্টিন ওডেগার্ড। তবে নরওয়ের অধিনায়কের বাঁ পায়ের জোরালো প্রচেষ্টা দুর্দান্ত ডাইভ দিয়ে ফিরিয়ে দেন আলিসন।

এর ঠিক আগের মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করে দ্রুত পাল্টা আক্রমণে উঠতে চেয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কিন্তু নরওয়ের কয়েকজন খেলোয়াড় দ্রুত তাকে ঘিরে ধরায় সেই আক্রমণ আর এগোয়নি। মুহূর্ত পরেই উল্টো ব্রাজিলের বক্সে তৈরি হয় ম্যাচের সবচেয়ে বিপজ্জনক সুযোগ।

প্রথমার্ধে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড যেমন ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন, তেমনি বিরতির ঠিক আগে আলিসনের অসাধারণ সেভও ব্রাজিলকে ম্যাচে টিকিয়ে রাখে। দুই গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যেই প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরলাইন থাকে ০-০।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬