৪০ বছরের রেকর্ড ভাঙল ব্রাজিল, পেনাল্টি মিসে বিব্রতকর রেকর্ডের সাক্ষী 

০৬ জুলাই ২০২৬, ০২:৪৭ AM
ব্রাজিল-নরওয়ে ম্যাচ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে এক বিরল ঘটনার সাক্ষী হলো ব্রাজিল। ম্যাচের ১৩তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

এই পেনাল্টি মিসের মাধ্যমে প্রায় চার দশকের এক বিরল রেকর্ডে নাম লেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকো পেনাল্টি মিস করার পর বিশ্বকাপের মূল সময়ে (টাইব্রেকার বাদে) আর কোনো ব্রাজিলিয়ান ফুটবলার স্পট-কিক থেকে ব্যর্থ হননি। ৪০ বছর পর সেই ধারার ইতি ঘটালেন গিমারেস।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসেও এমন ঘটনা ব্রাজিলের জন্য অত্যন্ত বিরল। ১৯৩০ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে ম্যাচ চলাকালে (টাইব্রেকার বাদে) এটি ব্রাজিলের মাত্র চতুর্থ পেনাল্টি মিস। অন্যদিকে, নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ডের জন্য এটি হয়ে থাকবে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬