পেনাল্টি মিস ব্রাজিলের

০৬ জুলাই ২০২৬, ০২:১৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:২৩ AM
ব্রাজিল-নরওয়ে ম্যাচ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারাইস।

ব্রাজিলের পাওয়া পেনাল্টি থেকে শট নেন এই মিডফিল্ডার। কিন্তু তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। অসাধারণ সেভে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে বাঁচান তিনি।

এর আগে, ম্যাচের ১১তম মিনিটে বক্সের ভেতর দারুণ একটি সুযোগ তৈরি করে ব্রাজিল। ফাঁকা জায়গায় বল পেয়ে গোলের দিকে এগিয়ে যান কুনিহা। তবে শেষ মুহূর্তে ক্রিস্টোফার আয়েরের স্লাইডিং ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

কুনিহা সঙ্গে সঙ্গে পেনাল্টির জোরালো আবেদন জানালেও প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পরামর্শে ঘটনাটি মনিটরে দেখে নিজের সিদ্ধান্ত বদলান তিনি এবং ব্রাজিলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬