চলমান বিশ্বকাপই রোনালদোর শেষ, ঘোষণা পর্তুগাল অধিনায়কের

০৬ জুলাই ২০২৬, ০১:৪৬ AM
রোনালদো

রোনালদো © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই কিংবদন্তি ফরোয়ার্ড নিশ্চিত করেছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই। তবে আমি আশা করি, আগামীকালের ম্যাচটি যেন বিশ্বকাপে আমার শেষ ম্যাচ না হয়।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের জার্সিতে খেলছেন রোনালদো। জাতীয় দলের হয়ে অসংখ্য রেকর্ড গড়া এই ফরোয়ার্ড এবারই শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করছেন বলে জানিয়েছেন।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার ঘোষণায় আবেগঘন হয়ে উঠেছে বিশ্বকাপের নকআউট পর্ব। পর্তুগাল যদি টুর্নামেন্টে এগিয়ে যেতে পারে, তাহলে আরও কয়েকটি ম্যাচে রোনালদোকে দেখা যাবে। তবে বিদায় নিশ্চিত হলেই শেষ হবে বিশ্বকাপের মঞ্চে তার বর্ণাঢ্য অধ্যায়েরও।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে যেমন বিশেষ অনুভূতি হয়েছিল, এবারও তেমন কিছু অনুভব করছেন কি না, এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে রোনালদো বলেন, ‘এটা আমি শুধু ম্যাচের দিনই অনুভব করি। মনে হয় ওপর থেকে সেই অনুভূতিটা নেমে আসে। তখন শরীর কাঁপে, ঘাম হয়। এখনও তেমন কিছু অনুভব করিনি। কাল অনুভব করবো... অথবা নাও করতে পারি, দেখা যাক। সাধারণত ম্যাচের দিনই এমন অনুভূতি আসে।’

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬