আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড

০১ জুলাই ২০২৬, ১১:৫৬ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:০০ AM
কঙ্গো-ইংল্যান্ড ম্যাচ

কঙ্গো-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ম্যাচে ফিরল ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইনের সমন্বয়ে এবার ২–১ ব্যবধানে এগিয়ে গেল থ্রি লায়নসরা। এতে শেষ ষোলোতে পৌঁছানোর পথে একধাপ এগিয়ে গেছে দলটি।

১৫ মিনিট আগেও ১–০ গোলে পিছিয়ে থাকা ইংল্যান্ড এখন ২–১ ব্যবধানে এগিয়ে। পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন অধিনায়ক কেইন, মাত্র ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত জয়-সুবাস।

৭৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেডে সমতা ফেরান কেইন। এরপর ৮৬তম মিনিটে বক্সের ডান প্রান্তে বল পেয়ে চোখ তুলে লক্ষ্য ঠিক করে দুর্দান্ত এক শটে জালে বল জড়ান ইংল্যান্ড অধিনায়ক। এই গোলেই নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি।

এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন কেইন। টুর্নামেন্টে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় ১৩-এ, এর মধ্যে চলতি আসরেই এসেছে ৫টি। একই সঙ্গে তিনি বিশ্বকাপ গোলসংখ্যায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬