হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের

০১ জুলাই ২০২৬, ১১:৪১ PM
কঙ্গো-ইংল্যান্ড ম্যাচ

কঙ্গো-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

বারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের গোলে ১–১ সমতায় ফিরেছে থ্রি লায়নসরা।

বক্সের বাঁ দিক থেকে অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রস পেয়ে দুর্দান্ত হেড করেন কেইন। ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি অনেকক্ষণ পর্যন্ত ইংল্যান্ডের আক্রমণ ঠেকিয়ে রাখলেও এবার তার ডান পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন কেইন।

এই গোলের সঙ্গে সঙ্গেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ইংল্যান্ড শিবির। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর দীর্ঘ সময় ধরে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল থমাস টুখেলের দল। শেষ পর্যন্ত অধিনায়কের গোলেই ম্যাচে নতুন করে প্রাণ ফিরে পেল থ্রি লায়নসরা।

শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে কাল
  • ২৬ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বলছে এন…
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা: সুইডেনে স্কলারশিপ পাওয়ার উপায়
  • ২৬ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬