কঙ্গোর চমকে এবার ইতিহাসও ইংল্যান্ডের বিপক্ষে

০১ জুলাই ২০২৬, ১০:২৯ PM
কঙ্গো-ইংল্যান্ড ম্যাচ

কঙ্গো-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে গেছে ডিআর কঙ্গো। বক্সের বাঁ-প্রান্তে সম্পূর্ণ ফাঁকায় বল পেয়ে কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন কঙ্গোর এই উইঙ্গার। অপ্রত্যাশিত এই গোলে শুরুতেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে থ্রি-লায়নসরা।

এই গোল হজমের পর ইংল্যান্ডের সামনে শুধু ম্যাচে ফেরার চ্যালেঞ্জই নয়, পাশাপাশি ইতিহাসের বাধাও বিপরীতে কথা বলছে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে প্রথমে গোল হজম করলে ইংলিশদের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন হয় না।

১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর প্রায় ৬০ বছর পেরিয়ে গেলেও বিশ্বকাপে প্রথম গোল হজম করার পর আর কোনো ম্যাচ জিততে পারেনি থ্রি লায়নস শিবির।

তাই ডিআর কঙ্গোর বিপক্ষে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারলে শুধু শেষ ষোলোয় ওঠার পথই সুগম হবে না, একইসঙ্গে দীর্ঘ ৬ দশকের এক হতাশাজনক রেকর্ডও ভাঙবে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬