একাদশে তিন পরিবর্তন ইংল্যান্ডের, মধ্যমাঠে শক্তি বাড়াল ডিআর কঙ্গো

০১ জুলাই ২০২৬, ০৯:৩৫ PM
ইংল্যান্ড দল

ইংল্যান্ড দল © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল।

পানামার বিপক্ষে ২–০ গোলের জয়ের ম্যাচ থেকে জ্যারেল কোয়ানসাহ, মরগান রজার্স ও বুকায়ো সাকার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন জেড স্পেন্স, ডেকলান রাইস ও ননি মাদুয়েকে।

অন্যদিকে, উজবেকিস্তানের বিপক্ষে ৩–১ গোলের জয়ের দল থেকে মাত্র একটি পরিবর্তন করেছে ডিআর কঙ্গো। সেড্রিক বাকাম্বুর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন এনগাল'আয়েল মুকাউ।

ইংল্যান্ডের একাদশ (৪-২-৩-১): জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক); জেড স্পেন্স, এজরি কনসা, মার্ক গেহি, ও'রাইলি; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; ননি মাদুয়েকে, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড; হ্যারি কেইন (অধিনায়ক)।

ডিআর কঙ্গোর একাদশ (৪-৩-৩): লিওনেল এমপাসি (গোলরক্ষক); আর্থার মাসুয়াকু, অ্যাক্সেল তুয়ানজেবে, শঁসেল এমবেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা; নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, এনগাল'আয়েল মুকাউ; ব্রায়ান সিপেঙ্গা, ইয়োয়ানে উইসা, নাথানায়েল এমবুকু।

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সং…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬