বিশ্বকাপের ইতিহাসে যে রেকর্ড শুধু মেসি-এমবাপ্পের

০১ জুলাই ২০২৬, ০৫:৩৯ PM
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে গোল করার অসাধারণ ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি অনন্য কীর্তির অংশীদার হয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপেও নিয়মিত গোল করে তারা এমন এক রেকর্ড গড়েছেন, যা বিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র তিনজন ফুটবলারের দখলে ছিল।

মেসি ও এমবাপ্পে এখন এমন ফুটবলারদের তালিকায় নাম লিখিয়েছেন, যারা একাধিক বিশ্বকাপে অন্তত পাঁচটি করে গোল করেছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন পেরুর তেওফিলো কুবিয়াস (১৯৭০ ও ১৯৭৮), জার্মানির মিরোস্লাভ ক্লোসা (২০০২ ও ২০০৬) এবং থমাস মুলার (২০১০ ও ২০১৪)। ২০২২ ও ২০২৬ টানা দুই বিশ্বকাপেই পাঁচ বা তার বেশি গোল করে এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার মেসি ও ফ্রান্সের এমবাপ্পে।

দুজনের ঝুলিতে যুক্ত হয়েছে আরও একটি বিরল অর্জন। ২১শ শতাব্দীতে এখন পর্যন্ত মাত্র দুটি বিশ্বকাপে দুই ফুটবলার অন্তত ছয়টি করে গোল করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, দুইবারই সেই দুই ফুটবলার ছিলেন মেসি ও এমবাপ্পে। ২০২২ বিশ্বকাপে এমবাপ্পে করেছিলেন ৮ গোল এবং মেসি করেছিলেন ৭ গোল। আর ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত দুজনেরই গোলসংখ্যা ৬।

এদিকে নকআউট পর্বে এমবাপ্পের গোল করার ধারাবাহিকতাও বিস্ময়কর। বিশ্বকাপে অভিষেকের পর থেকে নকআউট ম্যাচে তিনি করেছেন ১০ গোল। এই সময়ে ফ্রান্সকে বাদ দিলে এমবাপ্পের চেয়ে বেশি নকআউট গোল করতে পেরেছে কেবল দুটি দল আর্জেন্টিনা (১৩) ও ক্রোয়েশিয়া (১১)। ফলে একাই তিনি বিশ্বকাপের নকআউট পর্বে বিশ্বের অধিকাংশ জাতীয় দলের চেয়ে বেশি গোল করার নজির স্থাপন করেছেন।

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সং…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬