শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল

০১ জুলাই ২০২৬, ০১:১২ AM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

জাপানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর অপেক্ষা ছিল শেষ ষোলোর প্রতিপক্ষ জানার।

সেই অপেক্ষারও অবসান হলো। ডালাসে শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে ইউরোপের দলটি।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে আন্তোনিও নুসার দুর্দান্ত গোলে এগিয়ে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে আমাদ দিয়ালো সমতা ফেরালেও বেশিক্ষণ সেই সমতা ধরে রাখতে পারেনি আইভরি কোস্ট। প্যাট্রিক বার্গের পাস থেকে আর্লিং হলান্ড জয়সূচক গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।

ফলে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে নকআউটে ফিরে আরও একধাপ এগিয়ে গেল নরওয়ে। অন্যদিকে, ইতিহাসে প্রথমবার নকআউটে উঠেও শেষ ৩২ থেকেই বিদায় নিতে হলো আইভরি কোস্টকে।

এবার শেষ ষোলোয় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ব্রাজিলের লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। অন্যদিকে, হলান্ডদের সামনে সুযোগ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দেওয়ার।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬