দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে

০১ জুলাই ২০২৬, ১২:৫৩ AM
আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচ

আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল আইভরি কোস্ট। বদলি নেমে গোল করে দলকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।

নিকোলাস পেপের চমৎকার পাস থেকে বক্সের ডান দিক দিয়ে ছয় গজের মধ্যে বল পান দিয়ালো। সেখান থেকে বাঁ পায়ের নিচু শটে নরওয়ের গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণায়। এই গোলে ১-১ সমতায় ফেরে আফ্রিকার প্রতিনিধিরা এবং ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়ায়।

তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আইভরি কোস্ট। কিছুক্ষণ পরই আবারও এগিয়ে যায় নরওয়ে।

মাঝমাঠ থেকে প্যাট্রিক বার্গের নিখুঁত পাসে বক্সের মাঝখানে বল পেয়ে যান আর্লিং হলান্ড। সুযোগ হাতছাড়া করেননি বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার। বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষক ইয়াহিয়া ফোফানাকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালের মাঝখানে।

হলান্ডের এই গোলে ২-১ ব্যবধানে আবারও লিড নেয় নরওয়ে। গ্রুপ পর্বে চার গোল করা এই তারকা স্ট্রাইকার নকআউটেও গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিলেন।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬