নুসার দুর্দান্ত গোলে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে

৩০ জুন ২০২৬, ১১:৫৯ PM
আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচ

আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

আন্তোনিও নুসার চোখধাঁধানো কার্লিং শটেই প্রথমার্ধে মূল্যবান লিড নিয়ে বিরতিতে গেছে নরওয়ে। ডালাসে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইউরোপের দলটি।

ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল আইভরি কোস্ট। তবে বেশ কয়েকটি আক্রমণ গড়লেও পরিষ্কার কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।

এরই মধ্যে ৩৭তম মিনিটে ম্যাচের গতিপথ বদলে দেন আন্তোনিও নুসা। বক্সের বাঁ দিক থেকে দারুণ দক্ষতায় জায়গা তৈরি করে নেওয়ার পর অসাধারণ এক কার্লিং শটে আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানাকে পরাস্ত করেন নরওয়ের এই তরুণ উইঙ্গার। ২১ বছর বয়সে গোল করে নুসা এখন নরওয়ের ইতিহাসে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েছেন।

গোলের দুই মিনিট পর ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল নরওয়ে। আলেকজান্ডার সোরলোথের শক্তিশালী হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে রক্ষা পায় আইভরি কোস্ট।

তবে প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণের ঝাঁজ বাড়ায় আইভরি কোস্ট। যোগ করা সময়ে ইমানুয়েল আগবাদুর হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় তাদের।

ফলে নুসার অনবদ্য গোলে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় নরওয়ে। এই ফল ধরে রাখতে পারলে শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ হবে আর্লিং হলান্ডদের দল।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage