নকআউটে বড় চমক নরওয়ের, ব্রাজিলের প্রতিপক্ষ হতে একসঙ্গে ১০ পরিবর্তন

৩০ জুন ২০২৬, ১০:৫৮ PM
আর্লিং হলান্ড

আর্লিং হলান্ড © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও আইভরি কোস্ট। ডালাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে দুই দলই। জয়ী দল শেষ ষোলোয় খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।

নরওয়ের প্রধান কোচ স্টলে সোলবাক্কেন ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন। একসঙ্গে ১০টি পরিবর্তন করেছেন তিনি। গোলপোস্টে ফিরেছেন ওরিয়ান নিয়ল্যান্ড। ইনজুরিতে থাকা জুলিয়ান রাইয়ারসনের জায়গায় রাইট-ব্যাকে খেলবেন মার্কুস পেডারসেন, আর লেফট-ব্যাকে থাকছেন ডেভিড মোলার উলফে। সেন্টার-ব্যাকে জুটি গড়েছেন ক্রিস্টোফার আজের ও টরবিয়র্ন হেগেম।

মাঝমাঠে একমাত্র নিজের জায়গা ধরে রেখেছেন প্যাট্রিক বার্গ। তাকে সঙ্গ দেবেন সান্দার বের্গে ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন আর্লিং হালান্ড। তার দুই পাশে খেলবেন আলেকজান্ডার সোরলোথ ও আন্তোনিও নুসা।

ফ্রান্স ম্যাচে খেলা আন্দ্রেয়াস শেলদেরুপ, লিও অস্টিগার্ড, ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, ফ্রেডরিক আউর্সনেস, অস্কার ববসহ বেশ কয়েকজন এবার বেঞ্চে থাকছেন।

অন্যদিকে আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে কুরাসাওয়ের বিপক্ষে জয়ী একাদশে তিনটি পরিবর্তন করেছেন। লেফট-ব্যাকে সুযোগ পেয়েছেন গিসলেন কোনান। সেন্টার-ব্যাকে খেলবেন ইমানুয়েল আগবাদু। মাঝমাঠে প্রথম একাদশে জায়গা পেয়েছেন ক্রিস্ট ইনাও উলাই। এই পরিবর্তনের ফলে আমাদ দিয়ালো, ক্রিস্টোফার অপেরি ও ওসমান দিয়োমান্দে শুরু করছেন বদলি বেঞ্চে।

নরওয়ের একাদশ: ওরিয়ান নিয়ল্যান্ড; ডেভিড মোলার উলফে, টরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আজের, মার্কুস পেডারসেন; প্যাট্রিক বার্গ, সান্দার বের্গে, মার্টিন ওডেগার্ড; আন্তোনিও নুসা, আর্লিং হলান্ড, আলেকজান্ডার সোরলোথ।

আইভরি কোস্টের একাদশ: ফোফানা; কোনান, আগবাদু, কোসোনু, দুয়ে; সাংগারে, দিয়োমান্দে, ইনাও উলাই, কেসি; নিকোলাস পেপে, বনি।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬