‘ফ্রি এজেন্ট’ হয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র

৩০ জুন ২০২৬, ০৩:১৬ PM
ভিনিসিউস জুনিয়র

ভিনিসিউস জুনিয়র © টিডিসি ফটো

আর মাত্র ছয় মাস। এরপরই বিশ্বের অন্যতম আলোচিত ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র চাইলে যে কোনো ক্লাবের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবেন। কারণ, রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে দুই পক্ষ ইতিবাচক অবস্থানে থাকলেও এখনো সেটি কাগজে-কলমে চূড়ান্ত হয়নি। ফলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ‘ফ্রি এজেন্ট’ হওয়ার পথে রয়েছেন।

যদিও বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদে কোনো উদ্বেগ দেখাতে চায় না। ক্লাবের ভেতর থেকে একটাই বার্তা দেওয়া হচ্ছে—‘শান্ত থাকুন’। দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছে, চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। টুর্নামেন্ট চলাকালে ভিনিসিয়াসের মনোযোগে কোনো প্রভাব ফেলতে চায় না ক্লাব।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তার পারফরম্যান্সও আসন্ন আলোচনায় বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তবে এখনো দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় অমিল অর্থনৈতিক বিষয়ে।

বর্তমানে ভিনিসিয়াস প্রতি মৌসুমে প্রায় ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান। নতুন চুক্তিতে তিনি বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক চান। তবে রিয়াল মাদ্রিদ এই অঙ্কে সম্মত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও বর্তমান বিশ্বকাপে তার পারফরম্যান্স আবারও প্রমাণ করছে, ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো সামর্থ্য তার রয়েছে।

গত ৭ জুন রিয়াল মাদ্রিদের নির্বাচন উপলক্ষে দেওয়া একাধিক সাক্ষাৎকারে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। এল পাইস–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভিনিসিয়ুস ক্লাবে থাকতে চায় এবং আমিও চাই সে থাকুক।’

এর কয়েক দিন পর, ১২ জুন সংবাদ সম্মেলনে ভিনিসিয়াসও একই ধরনের ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি সম্পূর্ণভাবে জাতীয় দলের ওপর মনোযোগ দিচ্ছি। আমি রিয়াল মাদ্রিদ সংক্রান্ত সব বিষয়ে বিশ্বকাপের পরে কথা বলব। এখন আমি শুধু আমার দেশ, আমার সতীর্থ এবং একটি দুর্দান্ত টুর্নামেন্ট খেলার বিষয়ে মনোযোগী।’

বিশ্বকাপে তার পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছে। ব্রাজিলের হয়ে প্রথম তিন ম্যাচে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে এখন পর্যন্ত অন্য কোনো ক্লাবের কাছ থেকে তার কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।

এর আগে সৌদি আরবের ক্লাবগুলো তাকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখিয়েছিল। সে সময় আকাশছোঁয়া অঙ্কের প্রস্তাবের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সেই আগ্রহ এখন অনেকটাই স্তিমিত। ধারণা করা হচ্ছে, বিষয়টি খেলোয়াড়পক্ষের চাপ সৃষ্টির কৌশলের অংশ ছিল।

অন্যদিকে কয়েক মাস আগে চেলসির আগ্রহের খবর প্রকাশ পেলেও সেটিও আর বাস্তব সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে না। কারণ, বর্তমানে চেলসির কোচ জাবি আলোনসোর সঙ্গে ভিনিসিয়াসের সম্পর্ক ভালো নয়। বার্নাব্যুতে একসঙ্গে কাজ করার সময় এক এল ক্লাসিকো ম্যাচে ভিনিসিয়াসকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তের পর তাদের সম্পর্কের অবনতি হয়েছিল বলে জানা যায়।

সব মিলিয়ে ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ক্লাব ও খেলোয়াড়—দুই পক্ষই একসঙ্গে পথচলা অব্যাহত রাখতে আগ্রহী হলেও নতুন চুক্তি এখনো স্বাক্ষর হয়নি। ফলে সময় যত এগোচ্ছে, ততই শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বকাপ শেষে চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো মোড়—যেকোনো এক দিকেই শেষ পর্যন্ত গড়াতে পারে ভিনিসিয়াসের ভবিষ্যৎ।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9