কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা

৩০ জুন ২০২৬, ০২:৩৯ PM
রোমেরো

রোমেরো © টিডিসি ফটো

 অপরাজিত থেকে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে পেল বড় স্বস্তির খবর। হাঁটুর চোট কাটিয়ে আবারও দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে ফিরেছেন তারকা ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। যদিও তাকে নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে কোচিং স্টাফ, তবু নকআউট ম্যাচের আগে তার ফিরে আসা আর্জেন্টিনা শিবিরে স্বস্তি বাড়িয়েছে।

অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫৭ মিনিটে ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোমেরোকে। সেই কারণে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাকে বিশ্রাম দেন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে একাদশে খেলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

তবে চোট কাটিয়ে সোমবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে অংশ নিয়েছেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। এর আগে তিনি আলাদা করে ফিটনেস ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। পূর্ণ অনুশীলনে ফেরাটা কেপ ভার্দের বিপক্ষে তার খেলার সম্ভাবনা বাড়িয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে দাপটের সঙ্গে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। নকআউট পর্বের আগে রোমেরোর ফেরাকে রক্ষণভাগের জন্য বড় শক্তি হিসেবে দেখছে দল।

রোমেরোর চোট নিয়ে সতর্ক থাকার বিশেষ কারণও রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে খেলার সময় একই হাঁটুতে পার্শ্বীয় লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি। তাই এবারও কোচিং স্টাফ কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর রোমেরোকে বেঞ্চে হাঁটুতে বরফ দিয়ে বসে থাকতে দেখে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ করে দেওয়া হয়।

রোমেরোর শারীরিক অবস্থা নিয়ে আগেই আশাবাদ ব্যক্ত করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছিলেন, 'কুতি ভালো আছে। সে এখনো দলের সঙ্গে অনুশীলন করেনি, আলাদা অনুশীলন করছে, তবে বেশ জোরালোভাবেই কাজ করছে। আমাদের ধারণার চেয়ে চোট কম গুরুতর। এটা আমাদের স্বস্তি দিচ্ছে।'

যদিও এখন তিনি পূর্ণ অনুশীলনে ফিরেছেন, তারপরও কেপ ভার্দের বিপক্ষে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের অনুশীলনগুলো পর্যবেক্ষণ করে। যদি শতভাগ ফিট না হন, তাহলে কোনো ঝুঁকি না নিয়ে তার জায়গায় আবারও নিকোলাস ওতামেন্দিকে খেলাবেন স্কালোনি।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9