জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের

৩০ জুন ২০২৬, ০৯:৩৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:৪১ AM
 নেইমার

নেইমার © টিডিসি ফটো

জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ের পর বিশ্বকাপে ব্রাজিলের দ্রুত বিদায়ের ভবিষ্যদ্বাণী করা জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে কটাক্ষ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

হিউস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারায় ব্রাজিল। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে, ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির করা গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। তবে পুরো ম্যাচে মাঠে নামেননি ৩৪ বছর বয়সী নেইমার।

ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোয়াকিম ক্লেমেন্টকে উদ্দেশ করে বার্তা দেন নেইমার। তিনি লেখেন, 'জনাব জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে পরবর্তী বিশ্বকাপে আবার চেষ্টা করুন।' পোস্টটির সঙ্গে একটি চোখ টেপার ইমোজিও যুক্ত করেন ব্রাজিলিয়ান তারকা।

জোয়াকিম ক্লেমেন্ট এমন একজন অর্থনীতিবিদ, যিনি নিজস্ব গাণিতিক মডেল ব্যবহার করে বিশ্বকাপের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। তার তৈরি মডেল ২০১৪ সালে জার্মানির, ২০১৮ সালে ফ্রান্সের এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস সঠিকভাবে দিয়েছিল।

এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও তিনি নিজের বিশেষ মডেল ব্যবহার করে বিভিন্ন পূর্বাভাস দেন। তবে এবার তিনি ধারণা করেছিলেন, শেষ ৩২-এর ম্যাচেই জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে। ব্রাজিল সেই পূর্বাভাস ভুল প্রমাণ করে নাটকীয় জয় নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয়।

ক্লেমেন্টের এই গাণিতিক মডেল জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, জলবায়ু এবং ফিফা র‌্যাঙ্কিংসহ কয়েকটি সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে। একই মডেল অনুযায়ী, ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিতব্য ফাইনালে নেদারল্যান্ডস বিশ্বকাপের শিরোপা জিতবে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।

ব্রাজিলের জয়ে নেইমারের এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক সমর্থকও ক্লেমেন্টের পূর্বাভাস ভুল প্রমাণ হওয়ায় ব্রাজিলের এই সাফল্যকে বিশেষভাবে উদযাপন করছেন।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬