জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ের

৩০ জুন ২০২৬, ০৯:১৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:২১ AM
 জার্মানি ফুটবল টিম

জার্মানি ফুটবল টিম © টিডিসি ফটো

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করেছে প্যারাগুয়ে সরকার। টাইব্রেকারে জার্মানিকে হারানোর পর পুরো দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে। সেই আনন্দের মধ্যেই জাতীয় ছুটির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করার পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উৎসব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, দেশের বিভিন্ন শহরের সড়কে নেমে সমর্থকেরা উল্লাস করছেন।

এই জয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল হোসে কানালের নেওয়া টাইব্রেকারের শেষ শট। তার সফল পেনাল্টিতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে প্যারাগুয়ে। সেই মুহূর্তে গ্যালারিতে থাকা সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। একই সঙ্গে তিনি জাতীয় ছুটি ঘোষণার বিষয়টিও জানান।

তিনি লেখেন, 'বিশাল প্যারাগুয়ে! আজ উদযাপন করছে পুরো দেশ। উদযাপন করছে এমন একটি দলকে, যারা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর প্রতীক—অদম্য লড়াই, বিশ্বাস এবং এমন একটি জাতির শক্তি, যারা কখনো হার মানে না। আলবিরোহাকে ধন্যবাদ আমাদের এত বড় আনন্দ উপহার দেওয়ার জন্য এবং একই পতাকার নিচে লাখো প্যারাগুইয়ানকে আবার একত্রিত করার জন্য। ডিক্রি নম্বর ৬২৮০: ভালো কিছুর জন্য অপেক্ষা করতেই হয়।'

প্যারাগুয়ের এই ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস দেশটির গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় প্রতিবেশী আর্জেন্টিনাতেও। বুয়েনস আইরেসের ওন্সে রেলস্টেশনে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সমর্থকেরা একসঙ্গে জার্মানির বিপক্ষে এই জয় উদযাপন করেন।

এ ছাড়া আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর স্পোর্টস সিটির কনফিটারিয়াতেও উৎসবে মেতে ওঠেন ক্লাবটির বয়সভিত্তিক দলের ফুটবলাররা। প্রথম দলের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে সমর্থন জানাতেই তারা এই উদযাপনে অংশ নেন।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় ওঠার এই সাফল্য প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটির মানুষের বিশ্বাস, এই জয় বিশ্বকাপে তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬