কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা একাদশে স্কালোনির ৩ দুশ্চিন্তা

৩০ জুন ২০২৬, ০৮:১৩ AM
 লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি © টিডিসি ফটো

গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর এবার নকআউটের মঞ্চে আর্জেন্টিনা। তবে শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এখনো শুরুর একাদশ চূড়ান্ত করতে পারেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেন্টার-ব্যাক, আক্রমণভাগ ও বাম প্রান্তের রক্ষণ—এই তিনটি পজিশন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব-নিকাশ করতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের কোচকে।

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে শতভাগ জয়ে শীর্ষস্থান নিশ্চিত করার পর রবিবার বিশ্রামে ছিল আর্জেন্টিনা দল। সোমবার থেকে আবার অনুশীলনে ফিরেছে দলটি। শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচকে সামনে রেখে এখন শুরুর একাদশ চূড়ান্ত করার কাজ করছেন স্কালোনি। তবে তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে এখনো তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

সবচেয়ে বড় অনিশ্চয়তা সেন্টার-ব্যাক পজিশনে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান ক্রিস্তিয়ান রোমেরো। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুতে চোট ছিল তার। সেই কারণেই জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়।

তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর, রোমেরোর কোনো গুরুতর চোট ধরা পড়েনি। আঘাতের কারণে হাঁটুতে ফোলাভাব দেখা দিলেও সেটি ধীরে ধীরে কমেছে। এখন তার খেলার বিষয়টি নির্ভর করছে আগামী কয়েক দিনের শারীরিক অবস্থার ওপর।

সোমবার প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন রোমেরো। এরপরও যদি কোচিং স্টাফ তাকে আরও এক ম্যাচ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে জর্ডানের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে সেন্টার-ব্যাক জুটি গড়বেন। ওই ম্যাচে লিওনেল মেসি না থাকায় ওতামেন্দিই অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

স্কালোনির দ্বিতীয় দুশ্চিন্তা আক্রমণভাগে। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে আবার শুরুর একাদশে ফিরবেন। তবে তার সঙ্গে আক্রমণে কে খেলবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বিশ্বকাপ শুরুর আগে স্কালোনির পরিকল্পনা ছিল, নকআউট পর্ব থেকে হুলিয়ান আলভারেসকে প্রধান স্ট্রাইকার হিসেবে খেলানো। ২০২২ কাতার বিশ্বকাপের শেষ দিকেও তিনি একই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছিলেন।

কিন্তু যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার সময় গোড়ালিতে অস্বস্তি অনুভব করেন আলভারেস। সেই কারণে প্রথম দুই ম্যাচে তাকে বদলি হিসেবে খেলতে হয়। এখনো তিনি পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি।

অন্যদিকে জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছেন লাউতারো মার্তিনেস। সেটিই ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। ফলে লাউতারোকে একাদশে রাখবেন, নাকি আগের পরিকল্পনা অনুযায়ী আলভারেসকে সুযোগ দেবেন—এ সিদ্ধান্তও এখন স্কালোনির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

যদিও কোচিং স্টাফের প্রাথমিক পরিকল্পনা ছিল, আর্জেন্টিনা নকআউটে উঠলে আলভারেসই মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন। কারণ, লাউতারো মার্তিনেসের তুলনায় তার খেলার ধরন আলাদা এবং দলের কৌশলের সঙ্গে সেটি বেশি মানানসই বলে মনে করেন স্কালোনি।

তৃতীয় অনিশ্চয়তা বাম প্রান্তের রক্ষণে। যদিও এই পজিশন নিয়ে স্কালোনি হয়তো নিজের সিদ্ধান্ত অনেকটাই ঠিক করে রেখেছেন।

প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েন নিকোলাস তাগলিয়াফিকো। তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে বাম-ব্যাক হিসেবে খেলেন ফাকুন্দো মেদিনা। এটি তার স্বাভাবিক পজিশন না হলেও তিনি দারুণ পারফরম্যান্স করেন।

তবে জর্ডানের বিপক্ষে তাগলিয়াফিকো দলে ফিরে পুরো ৯০ মিনিট খেলেছেন। তাই সবকিছু বিবেচনায় কেপ ভার্দের বিপক্ষেও অভিজ্ঞ এই ডিফেন্ডারকে শুরুর একাদশে রাখবেন স্কালোনি—এমনটাই ধারণা করা হচ্ছে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9