নেইমারকে নামানোর প্রশ্নে বিরক্তি আনচেলত্তি

৩০ জুন ২০২৬, ০১:৫৫ AM
ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি

ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি © সংগৃহীত

ম্যাচ জয়ের পর মাঠের কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি ব্রাজিলিয়ান মিডিয়ার এক প্রশ্নের মুখোমুখি হয়ে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তিকে। খেলা যদি নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়াত, তবে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে তিনি মাঠে নামাতেন কি না—এমন এক প্রশ্নের জবাবে নিজের পরিকল্পনার কথা জানান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

​আনচেলত্তি স্পষ্ট করে বলেন, ম্যাচটি যদি অতিরিক্ত সময়ে গড়াত, তবে তিনি অবশ্যই নেইমারকে বেঞ্চ থেকে মাঠে নামাতেন। তবে এই প্রশ্নটি শুনে অভিজ্ঞ এই কোচের মুখাবয়বে কিছুটা বিরক্তির ছাপ স্পষ্ট লক্ষ্য করা গেছে।

​ব্রাজিলের ডাগআউটে বসার পর দেশটির ফুটবলের ভেতরের চাপ সামলানোর পাশাপাশি ওখানকার স্থানীয় মিডিয়ার অবান্তর ও খোঁচানো প্রশ্নের ধরনও যে আনচেলত্তি বেশ ভালোভাবেই টের পাচ্ছেন, তা তাঁর অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল। তবে মাঠের নাটকীয় জয়ের পর গণমাধ্যমের এই 'মজার' অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই নিউ ইয়র্কের পরবর্তী মিশনের ছক কষতে হচ্ছে তাকে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬