ম্যাচশেষে ব্রাজিলিয়ান টিভিতে যা বললেন কার্লো আনচেলত্তি

৩০ জুন ২০২৬, ০১:৫১ AM
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি © সংগৃহীত

জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচজুড়ে শিষ্যদের ধৈর্য ও মাঠের লড়াইয়ের প্রশংসা শোনা গেছে এই মাস্টারমাইন্ডের মুখে।

​ব্রাজিলিয়ান টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “এই জয় আমাদের প্রাপ্য ছিল। আমরা শুরুতে একটা গোল হজম করেছিলাম ঠিকই, কিন্তু খেলোয়াড়েরা কেউ ধৈর্য হারায়নি। আমরা পুরো ম্যাচে ভালো ফুটবল খেলেছি। মাঠের সব পজিশনেই আমাদের দারুণ সব বিকল্প ও শক্তির উৎস রয়েছে।”

​জাপানের কঠিন প্রতিরোধ আর নিজেদের দলের মেলবন্ধন নিয়ে তিনি আরও বলেন, “দলের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে যেমন প্রতিভাবান, তেমনি দলগতভাবেও তারা দারুণ বোঝাপড়ার মাধ্যমে একসঙ্গে কাজ করে। আর জাপান মোটেও এমন কোনো দল নয় যাদের সহজে হারিয়ে দেওয়া যায়।”

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬