তোমিয়াসু-দোয়ানের ডাবল মার্কিংয়ে বোতলবন্দী ভিনিসিয়ুস

৩০ জুন ২০২৬, ১২:১৫ AM
ব্রাজিল-জাপান ম্যাচ

ব্রাজিল-জাপান ম্যাচ © সংগৃহীত

টাচলাইনের ধার ঘেঁষে বল নিয়ে দাঁড়ানো হোক কিংবা ভেতরে ‘ইনসাইড লেফট চ্যানেল’ দিয়ে ঢোকার চেষ্টা—জাপানের বিপক্ষে ম্যাচের কোনো অংশেই এখন পর্যন্ত নিজের চেনা প্রভাব বিস্তার করতে পারছেন না ভিনিসিয়ুস জুনিয়র। এর পেছনে রয়েছে জাপানি ডিফেন্ডারদের এক নিখুঁত এবং কঠোর রণকৌশল।

​মাঠে ভিনিসিয়ুস বল পাওয়া মাত্রই জাপানের রিতসু দোয়ান এবং তাকেহিরো তোমিয়াতসু মুহূর্তের মধ্যে এক হয়ে তাঁকে ‘ডাবল আপ’ বা দুজন মিলে ব্লক করছেন। ফলে ব্রাজিলের আক্রমণের মূল উৎস ও সবচেয়ে বড় অনুপ্রেরণাকে প্রথমার্ধে অত্যন্ত দক্ষতার সাথে নীরব করে রেখেছে ব্লু সামুরাইরা।

​রিয়াল মাদ্রিদের সমর্থকরা ভিনিসিয়ুসের এই অসহায় রূপটির সাথে বেশ পরিচিত। ক্লাব ফুটবলেও যখন প্রতিপক্ষ দলগুলো তাঁকে আক্রমণের জন্য কোনো ফাঁকা জায়গা দেয় না এবং অতি ক্লোজ মার্কিংয়ে রেখে তাঁকে মানসিকভাবে হতাশ করে তোলে, তখন ভিনিসিয়ুসকে ঠিক এমনটাই দেখায়। আজ হিউস্টনের মাঠে জাপান ঠিক সেই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষদের ফর্মুলাটাই ব্যবহার করছে।

​চলমান বিশ্বকাপে অন্য বড় বড় তারকা ফরোয়ার্ডরা তাঁদের দল বিপদে পড়লে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। ব্রাজিল যখন ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে চরম সংকটে, তখন ভিনিসিয়ুস জুনিয়র কি পারবেন এই কঠিন বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে? সেলেসাওদের এই মুহূর্তে তাঁর জাদুকরী পারফরম্যান্স বড্ড প্রয়োজন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage