ব্রাজিলের আক্রমণে ধার নেই, বেঞ্চে বিরক্ত আনচেলত্তি

৩০ জুন ২০২৬, ১২:১১ AM
ব্রাজিলের আক্রমণে ধার নেই, বেঞ্চে বিরক্ত আনচেলত্তি

ব্রাজিলের আক্রমণে ধার নেই, বেঞ্চে বিরক্ত আনচেলত্তি © সংগৃহীত

জাপানের বিপক্ষে পিছিয়ে থাকার পরও আক্রমণে কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পাচ্ছে না ব্রাজিল। একের পর এক আক্রমণ গড়লেও সেলেসাওদের খেলা বেশ ধীরগতির ও অনুমানযোগ্য হওয়ায় সহজেই তা সামাল দিচ্ছে জাপানের রক্ষণভাগ।

ব্রাজিলের এমন নিষ্প্রভ পারফরম্যান্সে সাইডলাইনে স্পষ্টই অসন্তুষ্ট দেখা গেছে প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে। তার মুখভঙ্গিতেই ফুটে উঠছে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা।

এদিকে জাপানের রক্ষণভাগও দারুণ শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলছে। বক্সের ঠিক বাইরে বল নিয়ে অতিরিক্ত সময় নেওয়ায় ব্রাজিলের লুকাস পাকেতার কাছ থেকে চমৎকার ট্যাকলে বল কেড়ে নেন ডিফেন্ডার কো ইটাকুরা (তানিগুচি)। মুহূর্তেই সম্ভাবনাময় একটি আক্রমণ নষ্ট হয়ে যায় ব্রাজিলের।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬